1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

ফেব্রুয়ারীর-২৫ এর বেতন নিয়ে যা বলল মাউশি।

  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৪৬৮৬ Time View
ফেব্রুয়ারীর-২৫ এর বেতন

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের সমস্যা দুরীকরণের জন্য গত ৫ অক্টোবর সরকার ঘোষণা করে যে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে প্রদান করা হবে। সেই প্রক্রিয়া অংশ হিসেবে প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীকে বেতন ছাড় হয়। ৩য় ধাপে আরও ৮৪ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ইএফটিতে প্রদান করেন। সর্বশেষ গত সপ্তাহে ৪র্থ ধাপের ৮ হাজারের অধিক শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন। ৫ম ধাপে ৮ হাজার ৮৮৭ জন ইএফটির মাধ্যমে বেতন পাবেন।

সেই ধারাবাহিকতায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের সকলেই না হলেও মোটামুটি অনেকেই ইএফটির মাধ্যমে ডিসেম্বর মাসের বেতন ও জানুয়ারীর বেতন পেতে চলেছে। কিন্তু ইতিমধ্যে আবার ফেব্রুয়ারী-২৫ মাসের বেতন পাওনা হয়ে গেছে। সে ব্যাপারে অর্থাৎ ফেব্রুয়ারী-২৫ মাসের বেতনের বিষয়ে মাউশির কাছে জানতে চাইলে মাউশি পরিস্কার ভাষায় বলে যে, ফেব্রুয়ারী বেতন নিয়ে তারা এখন পর্যন্ত কোন কাজ শুরু করেনি। এবং কোনদিন নাগাদ শরু করবে সে বিষয়ে কিছু বলেনি। যার অর্থ দাঁড়ায় ফেব্রুয়ারীর বেতন নিয়েও আমাদের ভোগান্তি হবে। যা জন্য দায়ী একমাত্র মাউশি।

মাউশির নিকট সবিনয়ে আকুল আবেদন এই যে, দারিদ্র পীড়িত এমপিওভুক্ত শিক্ষকদের আর্থিক অবস্থা বিবেচনায় দ্রুততর সময়ের মধ্যে ফেব্রুয়ারী বেতন প্রদানের ব্যবস্থা গ্রহণ করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme