1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

২য় ধাপে ও যারা কোন ধাপে বেতন পাননি তাদের সংবাদ।

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৯৯ Time View
২য় ধাপে ও যারা কোন ধাপে বেতন পাননি তাদের সংবাদ।

বৈষম্য আর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যেন এক সুতায় গাঁথা। বৈষম্য দুরীকরণের জন্য বর্তমান সরকার যে উদ্যোগ গ্রহণ করে তা আজ প্রশ্নের সম্মুখীন মাউশির কিছু বির্তকিত সিদ্ধান্তের কারণে। বেতন প্রদানের বৈষম্য দুরীকরণের লক্ষ্যে বর্তমান সরকার গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেতন-ভাতা দেয়ার ঘোষণা দেয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীকে বেতন ছাড় হয়। ৩য় ধাপে আরও ৮৪ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ইএফটিতে প্রদান করেন। সর্বশেষ গত সপ্তাহে ৪র্থ ধাপের ৮ হাজারের অধিক শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন। ৫ম ধাপে ৮ হাজার ৮৮৭ জন ইএফটির মাধ্যমে বেতন পাবেন।

তবে এখানে সবচেয়ে কষ্টের যে বিষয় তা হলো ৩ লাখ ৯৮ হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে ৩ লাখ ৪৮ হাজার শিক্ষক কর্মচারী বিগত ৪ ধাপে ইএফটির আওতায় এসেছে। ৫ম ধাপে আরও ৮ হাজার ৮৮৭ জন শিক্ষক কর্মচারী ইএফটির আওতাভুক্ত হবেন। তারপরেও থেকে যাবে আরও ৪০ থেকে ৫০ হাজার শিক্ষক কর্মচারী যারা কিনা কোন ধাপে ইএফটির আওতাভুক্ত হয়নি।

তবে বর্তমানে আশা ও সুখবর এই যে, যে সকল শিক্ষক কর্মচারী এখনও কোন ধাপে ইএফটির আওতাভুক্ত হননি এবং এখন পর্যন্ত ডিসেম্বরের বেতন পাননি তারা রমজানের ১ম সপ্তাহের মধ্যে যে কোন উপায়ে বেতন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি তাদের ইএফটির আওতাভুক্ত করা নাও যায় তবে ম্যানুয়ালী হলেও তারা বেতন পাবেন। তবে এ ব্যবস্থা কিন্তু সাময়িক। আগামী এপ্রিলের মধ্যে যদি সংশোধিত তথ্য ইএমআইএস সেলে জমা দিতে ব্যর্থ হয় তবে বেতন বন্ধ হয়ে যাবে তখন কোন আর মানবিক বিচার বিবেচনা করা হবে।

আর একটা বিষয় আলোচনা করব তা হলো বিগত ৪ ধাপে যারা ইএফটির আওতাভুক্ত হয়েছেন তাদের মধ্যে ১ম ধাপের শিক্ষক কর্মচারীর তো কোন সমস্যা নাই বিধায় তাদের তো কোন সংশোধনির প্রশ্নই আসেনা।

তবে ২য় ধাপে যারা ইএফটির আওতাভুক্ত হয়েছেন তাদের কিন্তু কিছু সমস্যা ছিল। যদিও তাদের সমস্যা খুব বেশি মারাত্নক নয়। তাদের সমস্যা ডট, কমা ও স্পেস জনিত। যেহেতু তাদের সমস্যা খুব বেশি মারাত্নক নয় যে যার কারণে তাদের প্রদেয় তথ্যের অমিল ধরা পরে। তাই আপাতত ২য় ধাপের ইএফটির আওতাভুক্ত শিক্ষক কর্মচারীদের কোন সংশোধনী লাগবে না। যদি কোন সংশোধন করা লাগে ইএমআইএস সেল থেকেই সংশোধন করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

One response to “২য় ধাপে ও যারা কোন ধাপে বেতন পাননি তাদের সংবাদ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme