1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

সংশোধনের বিষয়ে কিছু নির্দেশনা।

  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩১ Time View
সংশোধনের বিষয়ে কিছু নির্দেশনা।

★★ MPO কপিতে যে সকল ভূল থাকলে, সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এবং কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে- তা জানতে এমপিও মডিউলের কারেকশন অপশনের ৬ নং ধাপে ক্লিক করুন সেখানে কি কি কাগজপত্র লাগবে তার তালিকা দেখতে পাবেন।

১. নাম
২. জন্ম তারিখ
৩. ব্যাংক হিসাব নম্বর
৪. পে কোড
৫. পদবি সংশোধন
৬. পদবির প্রকার সংশোধন
৭. বিষয় সংশোধন

এই সংশোধন গুলো এনআইডি অনুযায়ী করবেন। যদি সার্টিফিকেটের সাথে আংশিক অমিল থাকলেও, এনআইডি অনুযায়ী সংশোধন করবেন। কারণ, অনেকের এনআইডির সাথে জায়গা জমিন, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, ছেলেমেয়ের জন্ম নিবন্ধন, কাবিননামা ইত্যাদির সাথে সম্পর্ক রয়েছে। কোন চিন্তা ভাবনা ছাড়াই, এনআইডি সংশোধন করবেন না। যেহেতু, আপনার এমপিও হয়ে গেছে এবং ইনডেক্স নম্বর পড়ে গেছে। সেহেতু, সার্টিফিকেটের সাথে মিলানো নিয়ে চিন্তা করবেন না। আপনার এনআইডি সংশোধন করলে, সব ঠিক হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এনআইডি সংশোধন করতে পারেন।

★★ EFT তে ভূল হলে করণীয় কি, সেটার জন্য অপেক্ষা করতে হবে ছবি নং ৬ দেখুন। ইএফটি-তে তথ্য প্রেরণ করবেন এনআইডি অনুযায়ী। সেই ক্ষেত্রে এমপিও এর কপির সাথে মিল না থাকলে, এনআইডি অনুযায়ী সংশোধন আবেদন করতে হবে। অনেকের নামে, ব্যাংক হিসাবে, জন্ম তারিখ, এনআইডি নম্বর ইত্যাদি ইএফটি-তে ভূল হয়ে গেছে। তাদেরকে আবার সংশোধনের সুযোগ দিবে। সেই সময় অবশ্যই সতর্কতার সাথে তথ্য প্রেরণ করবেন। কারিগরি যে কোন পরামর্শে জন্য ইএমআইএস সেলের হেল্পলাইনে যোগাযোগ করুন।

★★ ব্যাংক হিসাবের নাম নিয়ে অনেকেই ভূল করছেন। এই ক্ষেত্রে মনে রাখবেন যে, আপনার এনআইডি অনুযায়ী এমপিও ও ইএফটি এর তথ্য পূরণ করবেন। কিন্তু, ব্যাংক হিসাবের নামের ক্ষেত্রে কোন ডট, হাইফেন, ক্লোন ইত্যাদি দেয়া যাবে না। এনআইডি বা সার্টিফিকেট বা এমপিও কপিতে থাকলেও, ব্যাংক হিসাবে কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করবেন না। সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে নাম ঠিক করে নিবেন। ব্যাংকের নাম ভূলের জন্য এমপিও তে সংশোধনের আবেদন করার দরকার নাই।

★★ প্রিয় শিক্ষকগণ! আবেগে পড়ে, প্রজ্ঞাপণ সম্পূর্ণ না পড়ে, হঠাৎ করে কোন সিদ্ধান্ত নিবেন না এবং দুশ্চিন্তাও করবেন না। আপনি নিশ্চিত থাকেন যে, আপনার বেতন ভাতা পাবেন। হয়ত, দুই/ তিন মাস সময় লাগতে পারে। পূর্বে আমার একটা পোস্ট ছিল। তার পরিপূরক/ সম্পূরক/ সংশোধন হিসেবে এই পোস্টটি দেয়া হলো। আশা করি, আপনারা উপকৃত হবেন।

সংগৃহিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme