1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ প্রত্যাশী জোটের আগামীকাল থেকে “প্রতীকী অনশন” শুরু।

  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১০ Time View
"প্রতীকী অনশন"

গত ১২ তারিখ হতে এমপিওভুক্ত শিক্ষকদের চাকুরী জাতীয়করণের লক্ষ্যে হাজার হাজার শিক্ষক রাজপথে অবস্থান করছে।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি আদায়ে অনশন কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট’। আগামীকাল শুক্রবার ও আগামী শনিবার প্রতীকী কর্মসূচি পালন করবেন তারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি।

এ শিক্ষক নেতা জানান, ‘আমরা আমরা আর কোনো আশ্বাস চাই না। পরিপত্র জারি অথবা আন্দোলন স্থলে এসে জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা  দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষকরা। দাবি আদায়ে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ। এর আগে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্র কর্মসূচিতেও বাধা দেয় পুলিশ। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশ শিক্ষক ঢাকা এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

সরকারের উদ্দেশ্যে বলেন আপনারা যদি আমাদের দাবী মেনে না নেন তাহলে আমরা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme