1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে সরকার-অর্থ উপদেষ্টা।

  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০৯ Time View

সরকারি চাকুরেদের মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল-কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে সরকার। কারণ সরকারি চকরীজীবিদের জন্য যা কিছু করার আমাদের রাজনৈতিক সরকার করবে। এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কেবল স্কুল-কলেজের শিক্ষকদের …, অন্যান্য কিছু বিষয় আমরা দেখব, যদি সম্ভব হয়। এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না।’

তিনি বলেন, ‘আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্ধ কমাব না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজকল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাব না। আমাদেরকে অর্থদাতারাও বলেছে, তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এইসব খাতে বরাদ্দ কমাবে না।’

অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা করবেন। এতে যে অতিরিক্ত ব্যয় হবে, এটা কীভাবে সমাল দেবেন? এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে।

জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি। এখন আমরা যেটা দিচ্ছি, এটা একেবারেই নয়, এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে। পে কমিশন করে সামনে পে বাড়াব, এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না।

এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে, এর আগে ২০১৫ খ্রিষ্টাব্দে পে কমিশন হয়েছে।’

তবে কি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে সাহেলউদ্দিন আহমেদ মাথা নেড়ে ‘না’ সূচক উত্তর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme