1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

আজ থেকে ৩য় ধাপের তথ্য সংশোধন শুরু

  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

গত ০৫ অক্টোবর ২০২৪ইং তারিখ শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রাণালয়ে সিদ্ধান্ত মোতোবেক, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতা চলতি জানুয়ারি মাসের ০১ তারিখে ১ম ধাপে ১,৮৯,০০০ শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে তাদের বেতন নিজ নিজ একাউন্ট থেকে উত্তোলন করে। কিন্তু সকল শিক্ষক কর্মচারী বেতন একসাথে দেওয়া সম্ভব হয়নি। যার কারণে গত ১৯ তারিখে রোজ রবিবার আর ও ৬৭ হাজার এর কিছু বেশি সংখ্যক শিক্ষক কর্মচারীর ২য় ধাপে বেতন প্রদানের জন্য পেমেন্ট তালিকা মাউশি প্রকাশ করে। তারপরও ৩ লক্ষ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে ১ লক্ষ শিক্ষক কর্মচারীর তথ্য পাঠানো বিহিন ২৭ হাজার বাদে শিক্ষক কর্মচারী এখনও পর্যন্ত বেতন পায়নি। তা নিয়ে শিক্ষক কর্মচারীর মধ্যে গভীর উদ্বেগ কাজ করছে।

তবে গত সোমবার মাউশি কর্তৃপক্ষ ইএমআইএস সেলের কর্মকর্তাদের সাথে দীর্ঘক্ষণ চলমান সংকট নিয়ে জরুরি মিটিং করে মিটিং শেষে চলমান এই সংকট সম্পর্কে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে।সোমবার সন্ধ্যায় এ বিষয়ে এক সভাশেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, দ্বিতীয় ধাপেও যারা ডিসেম্বর মাসের বেতন ইএফটিতে পাননি তাদের বেতন ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। যাদের তথ্যে নামের এক অক্ষর বানানসহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য শুধু সেগুলোই সংশোধন করে তৃতীয় ধাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর। কর্মকর্তা আরো জানান, তৃতীয় ধাপেও যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলবে অধিদপ্তর। সেই সিদ্ধান্ত মোতাবেক আজ মঙ্গলবার থেকেই ৩য় ধাপের ইএফটির বেতনের জন্য শিক্ষক কর্মচারীর তথ্য সংশোধনের কার্যক্রম শুরু হবে।

৩য় ধাপের তথ্য সংশোধন দ্রুততর সমেয়ের মধ্যে শেষ করে ৩য় ধাপের বেতন প্রদান শুরু করবে। সেই লক্ষ্যে সকল শিক্ষক কর্মচারীদের যাদের তথ্যে সমস্যা রয়েছে তাদের তথ্য সংশোধন পূর্বক সঠিক তথ্য দ্রুততর সময়ের মধ্যে প্রেরণ করার জন্য বলা হয়েছে। মাউশি থেকে জানানো হয়েছে তারা কোনভাবেই পূর্বের নিয়মে ফিরে যেতে ইচ্ছুক নয়।

সেই সংশোধনের প্রয়োজনীয় সকল নির্দেশিকা ইএমআইএস সেলের ইএফটি মডিউলে দৃশ্যমান করা হবে। সেখানে দৃশ্যমান ভুল সনাক্তসাপেক্ষে প্রয়োজনীয় ভুল সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

সংশোধনের সকল প্রক্রিয়া পরবর্তীতে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme