1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটির এই সমস্যা গুলো হলো কেন?

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ Time View

সমস্যা গুলো হওয়ার পিছনে যে কারণ গুলো মুখ্য তা নিচে আলোচনা করিঃ

সমস্যা নং-১: অসাবধানতাঃ অসাবধানতা জনিত কারণে আমরা ভুল তথ্য প্রেরণ করেছি।

সমস্যা নং-২: এমপিও শীটের তথ্যের অমিলঃ আমরা অনেকে খেয়াল করিনি যে আমাদের এমপিওশীটের তথ্য গুলো কিভাবে দেওয়া আছে। আমাদেরকে বলাা হয়েছিল যে, তথ্য যে ভাবেই দেওয়া থাকুকনা কেন এনআইডি কার্ডে তথ্য যে ভাবে দেওয়া আছে হুবুহু সেভাবে তথ্য প্রেরণ করতে হবে। যা অনেক ভুল তথ্য।

সমস্যা নং-৩: সনদের তথ্যের সমস্যাঃ আমাদের অনেকেরই শিক্ষা সনদের সাথে অন্যান্য জায়গায় প্রদেয় তথ্যের অমিল রয়েছে যা এখন প্রকট আকারে দেখা দিয়েছে। আমাদের সকলেরই উচিত সকল জায়গায় একই ধরনের তথ্য সরবরাহ করা।

সমস্যা নং-৪: ইএমআইএস সেলের তথ্যঃ আমরা প্রতি বছর ইএমআএস সেলে তথ্য আপডেট করার সময় কোন সময় খেয়াল করি না যে, আমাদের তথ্যগুলো সঠিক ভাবে দেওয়া হচ্ছে কি না

সমস্যা নং-৫: ব্যাংক হিসাবের তথ্যের অমিলঃ আমরা অনেকেই জানিনা আমাদের ব্যাংক হিসাবের তথ্যের সাথে আমাদের অনেক তথ্যের অমিল রয়েছে।

সমস্যা নং-৬: এনআইডি সমস্যাঃ অনেকের এনআইডির ই নানা ধরনের সমস্যা আছে যেমন নামের বানান। সেই সমস্যা গুলো এতদিন সেই ভাবে ধরা দেয়নি বিধায় আমরাও গুরুত্ব দেয়নি।

সমস্যা নং-৭: জন্ম তারিখঃ অনেকের বিভিন্ন জায়গায় অথ্যাৎ জন্ম সনদে একধরনের জন্ম তারিখ, এনআইডিতে একধরনের জন্ম তারিখ আবার সনদে আর একধরনের জন্মতারিখ বিদ্যমান যা একটা সমস্য। অনেকের জন্ম তারিখ লেখার সময় দিন মাস আগে পরে হয়ে গেছে যেটা আমরা এতদিন খেয়াল করিনি। যেমন 05-11-1978 সেটা হয়ে গেছে 11-05-1978 আমরা যেটা এতদিন ওভারলুক করে গেছি।

সমস্যা নং-৮: কর্তৃপক্ষের অবহেলাঃ আমাদের যে কর্তৃপক্ষ আমাদের তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে পাঠানোর কথা তারা ঠিক মতো তাদের দায়িত্ব পালন করেনি। তারা দায়সার ভাবে তাদের দায়িত্ব পালন করেছে।

সমস্যা নং-৯: সময়ের স্বল্পতাঃ অতি দ্রুত তথ্য প্রদানের জন্য সঠিক তথ্যগুলো প্রদান করা সম্ভব অনেকক্ষেত্রে হয়। সেই তো দেরি হয়েই গেল তাহলে এত দ্রুত করে কি লাভ হল।

সমস্যা নং১০: সঠিক নির্দেশনা অভাবঃ আমাদের তথ্য প্রদান হোক কিংবা ইএফটির কার্যক্রম সম্পর্কে আমাদের সঠিক নির্দেশনা প্রদান করা হয় নি।

এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে যে কারণগুলো মাউশির থেকে নির্দেশনা পেলে জানা যাবে। তখন আসল প্রকৃত কারণ জানা যাবে সেই সময় পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। একবার তো তাড়াহুড়ো করে যা হবার তা হয়েছেই তা এবার আর তাড়াহুড়া না করে যেমন নির্দেশনা আসে ঠিকি সেই ভাবে আমাদের করণীয় কাজ গুলো সমাপ্ত করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme