1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিও মাদ্রাসা কিছু সংখ্যক শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ছাড়

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৮ Time View
মাদ্রাসা অধিদপ্তর

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মে মাসের বেতন-ভাতা ছাড় করেছে সরকার। জনতা ব্যাংক লিমিটেডে অ্যাকাউন্টধারী শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের চেক ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। ফলে শিক্ষক-কর্মচারীরা আজ মঙ্গলবার (৩০ জুন) থেকেই নিজ নিজ জনতা ব্যাংকের শাখা থেকে মে মাসের বেতন-ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।

মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসাগুলোতে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের মে/২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশ পরিশোধের লক্ষ্যে একটি চেক বণ্টনকারী ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, চেক হস্তান্তরের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১৩৭। চেকটি জনতা ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে, যাতে দ্রুত বেতন বিতরণ কার্যক্রম সম্পন্ন করা যায়।

অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, জনতা ব্যাংক লিমিটেডে হিসাবধারী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৩০ জুন ২০২৬ তারিখ থেকে সংশ্লিষ্ট জনতা ব্যাংক শাখায় গিয়ে মে/২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এর মাধ্যমে মে মাসের বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এখন সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে তারা তাদের প্রাপ্য সরকারি অংশের বেতন-ভাতা গ্রহণ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme