1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

৯ম এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ যা জানাল এনটিআরসিএ

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৯ Time View
বেসরকারি_শিক্ষক_নিবন্ধন_ও_প্রত্যয়ন_কর্তৃপক্ষের_লোগো (1)

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শূন্য থাকা শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে ৯ম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের জন্য শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া সাপেক্ষে আগামী জুলাই মাসেই ৯ম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

রবিবার (২৮ জুন) এনটিআরসিএর একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সভাও অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত শূন্য পদের তথ্য পর্যালোচনা করা হয় এবং শূন্য পদের সঠিকতা যাচাই কার্যক্রম প্রায় সম্পন্ন হওয়ায় পরবর্তী পদক্ষেপ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনটিআরসিএ সূত্রে আরও জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানোর সম্ভাবনা রয়েছে। তবে কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে চিঠি পাঠানো সম্ভব না হলে আগামী সপ্তাহে তা পাঠানো হবে। চিঠি পাঠানোর পর শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে খুব অল্প সময়ের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার তিন থেকে চার দিনের মধ্যেই ৯ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, “আমরা শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলেই চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয় যত দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেবে, তত দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।”

আগামী জুলাই মাসে ৯ম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, বিষয়টি সম্পূর্ণভাবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, “জুলাই মাসে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্তভাবে এটি নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর। মন্ত্রণালয় থেকে দ্রুত সম্মতি পাওয়া গেলে জুলাইয়ের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।”

উল্লেখ্য, এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে নতুন গণবিজ্ঞপ্তির অপেক্ষায় থাকা নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশীদের মধ্যে ৯ম গণবিজ্ঞপ্তি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শূন্য পদে শিক্ষক নিয়োগের পথ সুগম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme