1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিও শিক্ষকদের বদলি আবেদন শেষ হওয়ার কতদিন পর প্রতিষ্ঠান পরিবর্তন শুরু হবে জানাল মাউশি

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৬১ Time View
বদলি আবেদন শুরু

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত বদলি কার্যক্রম শুরু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পরিকল্পনা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুরু হতে পারে। আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর মাত্র ৩ থেকে ৭ দিনের মধ্যেই শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে অনেক শিক্ষক নিজ জেলা অথবা স্বামী-স্ত্রীর কর্মস্থলের নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে বদলির সুযোগ পাবেন।

সোমবার (২২ জুন) মাউশির একটি দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমানে শিক্ষক-কর্মচারীদের তথ্য যাচাই ও চূড়ান্তকরণের কাজ চলমান রয়েছে। এ কার্যক্রম শেষ হওয়ার পরই বদলি আবেদন গ্রহণ শুরু করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এরপর আবেদন যাচাই-বাছাই সম্পন্ন করে জুলাই মাসের শেষ সপ্তাহে অথবা আগস্ট মাসের শুরুতে শিক্ষকরা নতুন কর্মস্থলে যোগদানের সুযোগ পেতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘১৫ জুলাই পর্যন্ত তথ্য ভেরিফাই এবং চূড়ান্তকরণ চলবে। এরপর বদলি আবেদন শুরু হবে। আমরা জুলাইয়ের মধ্যেই শিক্ষকদের বদলি করতে চাই।

মাউশির এক ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন, জানান যে বদলি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আগামী ২০ জুলাই থেকে শিক্ষকদের বদলি আবেদন গ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়েছে। ২৫ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ চলতে পারে। এরপর ৩ থেকে ৭ দিনের মধ্যেই শিক্ষকদের নিজ জেলায় যাওয়ার অর্থাৎ বদলির সুযোগ দেওয়া হতে পারে।

এদিকে বদলি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের জন্য তথ্য ইনপুটের সময়সীমাও বাড়িয়েছে মাউশি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ জুন পর্যন্ত বেসরকারি স্কুল ও কলেজের প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষক-কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য সফটওয়্যারে ইনপুট দিতে পারবেন।

গতকাল রবিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারি করা ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে মাঠপর্যায় থেকে শিক্ষক-কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে হঠাৎ করে সার্ভার বন্ধ (শাটডাউন) হয়ে যাওয়ায় কিছু সময়ের জন্য মাঠপর্যায়ে তথ্য ও ডাটা সংগ্রহ কার্যক্রম ব্যাহত হয়। পরবর্তীতে সফটওয়্যারটির কারিগরি সমস্যা সমাধান করা হয়েছে। ফলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনও শিক্ষক-কর্মচারীদের তথ্য সফটওয়্যারে ইনপুট দিতে পারেনি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য ইনপুট সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, যাচাই (ভেরিফাই) এবং চূড়ান্ত অনুমোদনের শেষ সময় ২৫ জুন ২০২৬। এরপর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৫ জুলাই পর্যন্ত তথ্য যাচাই করবেন। সবশেষে জেলা শিক্ষা কর্মকর্তারা ১৫ জুলাই পর্যন্ত চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করবেন।

অন্যদিকে কলেজ পর্যায়েও একই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কলেজের অধ্যক্ষ বা প্রতিষ্ঠান প্রধানদের জন্য তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন। এরপর আঞ্চলিক উপপরিচালক (কলেজ) ৫ জুলাই পর্যন্ত তথ্য যাচাই করবেন এবং আঞ্চলিক পরিচালকেরা ১৫ জুলাই পর্যন্ত চূড়ান্ত অনুমোদনের কাজ শেষ করবেন।

এছাড়া বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য নির্ধারিত সফটওয়্যারে বাধ্যতামূলকভাবে ইনপুট দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য যাচাই ও অনুমোদনের কাজ শেষ করা সম্ভব হলে, বহু প্রতীক্ষিত শিক্ষক বদলি কার্যক্রম প্রথমবারের মতো নির্ধারিত সময়েই সম্পন্ন করা যাবে। এর ফলে নিজ জেলা কিংবা স্বামী-স্ত্রীর কর্মস্থলের নিকটবর্তী প্রতিষ্ঠানে বদলির সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকা হাজারো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme