1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিও শিক্ষকদের বদলি তথ্য প্রদানের সময় বাড়িয়ে মাউশির বিজ্ঞপ্তি প্রকাশ

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৩৯ Time View
বদলি তথ্য সংগ্রহ

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের তথ্য এন্ট্রির সময়সীমা আরও বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জুন ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষক-কর্মচারীদের তথ্য সফটওয়্যারে ইনপুট, যাচাই (ভেরিফাই) এবং চূড়ান্ত অনুমোদনের (ফাইনাল অ্যাপ্রুভাল) কাজ সম্পন্ন করতে পারবেন।

রোববার (২১ জুন) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খান

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক প্রণীত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় একটি অনলাইন বদলি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে সারাদেশের বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য সংগ্রহের কার্যক্রম মাঠপর্যায়ে চলমান ছিল।

তবে তথ্য সংগ্রহের এ কার্যক্রমের মাঝপথে সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে সার্ভার হঠাৎ বন্ধ (শাটডাউন) হয়ে যায়। ফলে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও ডাটা ইনপুটের কাজ ব্যাহত হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান তাদের তথ্য সফটওয়্যারে আপলোড করতে পারেনি।

পরবর্তীতে সফটওয়্যারের কারিগরি ত্রুটি সমাধান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ কারণে যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনও শিক্ষক-কর্মচারীদের তথ্য ইনপুট দিতে পারেনি, তাদের জন্য নতুন করে সময় বাড়ানো হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য সফটওয়্যারে ইনপুট সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন এবং চূড়ান্ত অনুমোদনের শেষ সময় ২৫ জুন ২০২৬। এরপর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৫ জুলাই ২০২৬ পর্যন্ত তথ্য যাচাই ও অনুমোদনের কাজ সম্পন্ন করবেন। সর্বশেষ জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য তথ্য যাচাই ও অনুমোদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই ২০২৬

অন্যদিকে কলেজ পর্যায়েও প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন এবং চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন ২০২৬। এরপর আঞ্চলিক উপপরিচালক (কলেজ) পর্যায়ে যাচাই ও অনুমোদনের শেষ সময় ৫ জুলাই ২০২৬ এবং আঞ্চলিক পরিচালকদের জন্য শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই ২০২৬

মাউশির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য বা ডাটা অবশ্যই নির্ধারিত সফটওয়্যারে ইনপুট দিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme