1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিও শিক্ষকদের জুন মাসের বেতনের বিল সাবমিটের নির্দেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১০ Time View
মাউশি আইবাস

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন-২০২৬ মাসের এমপিও বিল আগামী ২২ জুন ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, এমপিওভুক্ত স্কুল-কলেজের জুন-২০২৬ মাসের এমপিও ইএফটি বিল সাবমিট অপশন চালু হয়েছে। নির্ধারিত সময় (২২ জুন) মধ্যে বিল সাবমিট সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ৮ জুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করে। মন্ত্রণালয় অনুমোদনের পর সরকারি আদেশও (জিও) জারি করা হয়। এরপর শিক্ষকরা অন্যান্য কার্যক্রম শেষে টাকা হাতে পেয়েছেন।

সূত্র জানায়, মোট ৩ লাখ ৯২ হাজার ৭৮৯ জন শিক্ষক-কর্মচারী ছিলেন। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৪ হাজার ৫৪১ জন ও কলেজের ৮৮ হাজার ২৪৮ জন শিক্ষক-কর্মচারী ছিলেন।

অধিদপ্তরের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতির মাধ্যমে সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানকে প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে EMIS-এর MPO-EFT মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে।

নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠান প্রধানকে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য পৃথকভাবে বিধি অনুযায়ী প্রাপ্য এমপিও নির্ধারণ করে বিল দাখিল করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে এমপিওর অর্থ পাঠানো হবে এবং এ তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

এতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, অবসর গ্রহণ কিংবা অন্য কোনো কারণে নিয়মিত বেতনের জন্য যোগ্য না থাকলেও যদি তার বকেয়া বিল অনুমোদিত থাকে, তাহলে ‘আংশিক পেমেন্ট’ (Partial Payment) অপশন নির্বাচন করে বিল সাবমিট করতে হবে। একইভাবে সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে সেটিও বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে।

অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ব্যাংক হিসাবে না পৌঁছালে অথবা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

এছাড়া অসাবধানতাবশত বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক বা কর্মচারী অতিরিক্ত অর্থ পেয়ে থাকলে সেই অর্থ ১-২৫০১-০০০১-২৬৭১ কোডে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে শুধুমাত্র iBAS-এ তথ্য যাচাই সম্পন্ন হওয়া Valid জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে। যাদের তথ্যে এখনো ত্রুটি রয়েছে, তাদের সঠিক তথ্য যাচাই সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে।

এ অবস্থায়, জুন-২০২৬ মাসের এমপিও বিল নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী ২২ জুনের মধ্যে সাবমিট করার জন্য দেশের সব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme