1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

অবসরপ্রাপ্ত ৮ হাজার এমপিওভুক্ত শিক্ষককে কতটাকা করে দেওয়া হবে জানাল মাউশি

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২১২৯ Time View
মাউশি

দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে স্থবির হয়ে থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা প্রদানের জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে অবসরসুবিধার অর্থ না পেয়ে অপেক্ষায় থাকা হাজারো অবসরপ্রাপ্ত শিক্ষকের দুর্ভোগ লাঘবে একটি অন্তর্বর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রাথমিকভাবে প্রায় আট হাজার অবসরপ্রাপ্ত শিক্ষককে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে দেওয়ার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে বিবেচনাধীন রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন আবেদন ও নথিপত্র যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৩ হাজার ১০০ জন শিক্ষকের জন্য অর্থ ছাড়ের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অবসরে যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও বিপুলসংখ্যক শিক্ষক তাদের প্রাপ্য অবসরসুবিধার অর্থ হাতে পাননি। ফলে অনেকেই আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। অবসর-পরবর্তী জীবনে চিকিৎসা, পারিবারিক ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার আপাতত প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষককে পাঁচ লাখ টাকা করে প্রদানের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করছে, যাতে দ্রুত অধিকসংখ্যক শিক্ষককে আর্থিক সহায়তার আওতায় আনা সম্ভব হয়।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সরকার বর্তমানে এমন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে, যার মাধ্যমে সর্বোচ্চসংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে অবসরসুবিধার অর্থ দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, ‘কীভাবে সর্বোচ্চ সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে অবসরসুবিধার অর্থ পৌঁছে দেওয়া যায়, সরকার সে বিষয়ে পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

অন্যদিকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধে বড় ধরনের অর্থ বরাদ্দ নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এ তথ্য জানান।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ১ হাজার ৬০০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এই অর্থ চলতি মাস অথবা আগামী মাসের মধ্যেই বিতরণ করা হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অবসরসুবিধার অর্থ প্রদানের মাধ্যমে হাজারো শিক্ষক আর্থিকভাবে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সচিব আব্দুল খালেক আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে অনেক শিক্ষক তাদের প্রাপ্য অবসরসুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অর্থসংকটের কারণে বিষয়টির সমাধান করা সম্ভব হয়নি। তবে শিক্ষামন্ত্রীর উদ্যোগে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এর ফলে চলতি মাস অথবা আগামী মাসে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিতরণ করা সম্ভব হবে।’

তিনি জানান, দীর্ঘদিন ধরে চলমান এই জটিলতার সমাধান শিক্ষা প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। তার ভাষায়, ‘এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের একটি জটিল সমস্যার সমাধান হতে যাচ্ছে এবং শিক্ষা প্রশাসনের জন্য এটি একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে।’

সংশ্লিষ্টরা মনে করছেন, বরাদ্দকৃত অর্থ দ্রুত বিতরণ করা সম্ভব হলে বহুদিন ধরে অপেক্ষায় থাকা হাজারো অবসরপ্রাপ্ত শিক্ষক আর্থিক স্বস্তি ফিরে পাবেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে জমে থাকা অবসর ও কল্যাণ তহবিলসংক্রান্ত অচলাবস্থারও অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme