1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিও শিক্ষকদের বদলি বিষয়ে প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে সভা ডাকল মাউশি

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৪ Time View
মাউশি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম বাস্তবায়নে শূন্য পদের তথ্য সংগ্রহ ও সফটওয়্যার ব্যবহারের বিভিন্ন বিষয় নিয়ে জরুরি সভা ডেকেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চট্টগ্রাম অঞ্চল। আগামী সোমবার (২৪ মে) দুপুর ১২টায় জুম প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন এমপিওভুক্ত বেসরকারি কলেজগুলোর প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলির লক্ষ্যে তথ্য সংগ্রহ সংক্রান্ত বিষয়ে একটি জরুরি জুম মিটিং আয়োজন করা হয়েছে। সভায় সংশ্লিষ্ট সব এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের যথাসময়ে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে মাউশির সব আঞ্চলিক কার্যালয়ে নির্দেশনা পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়, সরকার ইতোমধ্যে ‘এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ জারি করেছে। এ নীতিমালার আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় একটি অনলাইন বদলি সফটওয়্যার তৈরি করেছে। এই সফটওয়্যারের মাধ্যমে নীতিমালা অনুযায়ী শিক্ষকদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বদলি কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা সফটওয়্যারে শিক্ষক-কর্মচারীদের সব তথ্য ইনপুট করবেন এবং তথ্যের সমর্থনে প্রয়োজনীয় সব ডকুমেন্ট আপলোড করবেন।

স্কুল পর্যায়ের তথ্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। অন্যদিকে কলেজ পর্যায়ের তথ্য আঞ্চলিক উপপরিচালক (কলেজ)-এর নিকট প্রেরণ করতে হবে।

এরপর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন। একইভাবে আঞ্চলিক উপপরিচালকরা কলেজের তথ্য যাচাই করে আঞ্চলিক পরিচালকের নিকট প্রেরণ করবেন। পরে জেলা শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালকরা সব তথ্য পুনরায় যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, বদলি সফটওয়্যারে প্রবেশের জন্য সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নির্ধারিত লিংকে গিয়ে মোবাইলে পাঠানো User ID এবং Password ব্যবহার করতে হবে। সেখানে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী তথ্য ইনপুট, যাচাই ও অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এছাড়া কোনো শিক্ষক বা কর্মচারীর ভুল তথ্য ইনপুট, ভেরিফাই কিংবা চূড়ান্ত অনুমোদন করা হলে সংশ্লিষ্ট সবাই দায়ী থাকবেন বলে সতর্ক করা হয়েছে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে বদলি সফটওয়্যার ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে প্রতিষ্ঠান প্রধানদের অবহিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। স্কুলের ক্ষেত্রে জেলা শিক্ষা কর্মকর্তাদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকদের আগামী ২৪ মে’র মধ্যে জুম প্ল্যাটফর্ম অথবা সরাসরি সভার মাধ্যমে সফটওয়্যার ব্যবহারের বিস্তারিত প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme