1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

অবসর প্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৫৯৫ Time View
মাউশি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ৮ম পরিচালনা পরিষদ গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এ পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে।

সোমবার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড আইন-২০০২ এর ধারা ৬ অনুযায়ী ১৮ সদস্যবিশিষ্ট এ পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

নতুন পরিচালনা পরিষদে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের উপসচিব পর্যায়ের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-প্রতিনিধিরা।

এছাড়া পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক কাজী মুহাম্মদ মাইন উদ্দীন, মো. ফজলুল হক, শাহনাজ পারভীন, আসমা আহমেদ লাকী, এস এম বোরহান উদ্দিন, এস এম বায়েজিদ, মো. তাজউদ্দীন, মো. কবির হোসেন, মো. জাকির হোসেন, মো. আলমগীর হোসেন ও মো. আজিজুল হকসহ আরও অনেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত এ পরিচালনা পরিষদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম তদারকি, নীতিনির্ধারণ এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে অবসর সুবিধা বোর্ডের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে পরিষদ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme