1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

কারিগরি শিক্ষকদের বোনাসের জিও জারি

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৯৬ Time View
কারিগরি অধিদপ্তর

এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষক-কর্মচারীদের জন্য ঈদ বোনাসের সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিভাগের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা। এর আগে তারা এপ্রিল মাসের বেতনও হাতে পেয়েছেন বলে জানা গেছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের জিও ইতোমধ্যে জারি করা হয়েছে। ফলে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা বোনাসের অর্থ হাতে পাবেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ঈদ বোনাসের চেক ছাড় করা হয়েছে। আগামী রোববার সেটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় চিঠি আসার পর আগামী সোমবার কিংবা মঙ্গলবার থেকেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বোনাসের অর্থ পাঠানো শুরু হবে।

ওই কর্মকর্তা বলেন, বোনাসের অর্থ ছাড়ের পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। ফলে সংশ্লিষ্ট সবাই অনলাইনের মাধ্যমে তাদের বোনাস সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme