1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

নতুন পে কমিশন গঠনের প্রস্তাব-দেবপ্রিয় ভট্টাচার্যের

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৩১ Time View
দেবিপ্রিয়

নতুন পে-স্কেল নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে বর্তমান সরকারের নিজস্ব পে কমিশন গঠন করা জরুরি বলে মত দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তার এই বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে সংগঠনটি জানায়, ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সাম্প্রতিক বক্তব্যে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এটিকে তারা কঠোরভাবে প্রত্যাখ্যান করছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত সরকারি কর্মচারীরা যখন নতুন পে-স্কেলের আশায় অপেক্ষা করছে, ঠিক সেই সময় পে কমিশনের রিপোর্ট সরাসরি গ্রহণ না করার আহ্বান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি কর্মচারীদের ন্যায্য প্রত্যাশার প্রতি অবমাননাকর।

সংগঠনটি আরও উল্লেখ করে, বছরের পর বছর ধরে পে-স্কেল বাস্তবায়ন ঝুলে থাকার কারণে সরকারি কর্মচারীরা যে আর্থিক চাপের মধ্যে দিন পার করছে, সেই বাস্তবতা উপেক্ষা করে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা স্পষ্টভাবে জানায়, পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং এটি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। এই অধিকার বাস্তবায়নে নতুন করে বিলম্ব বা জটিলতা সৃষ্টির যেকোনো উদ্যোগ তারা মেনে নেবে না।

এ প্রসঙ্গে তারা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে জোর দাবি জানিয়ে বলেন, পে-স্কেল বাস্তবায়নে আর কোনো ধরনের কালক্ষেপণ চলবে না; দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে কোনো ধরনের টালবাহানা বা গড়িমসি তারা বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

উল্লেখ্য, এর আগে একই দিন সকালে রাজধানীর ধানমণ্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে আয়োজিত ‘বাজেট ঘিরে নাগরিক ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক প্রাক্-বাজেট মিডিয়া ব্রিফিংয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, বিগত সরকার তাদের মেয়াদের শেষ সময়ে পে-স্কেল সংক্রান্ত যে উদ্যোগ গ্রহণ করেছিল, তার বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এক ধরনের ‘প্রলম্বিত দায়’ সৃষ্টি হয়েছে।

তিনি আরও মত দেন, বর্তমান সরকারের উচিত নিজস্ব উদ্যোগে একটি নতুন কমিশন গঠন করা এবং সেই কমিশনের মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনা করা। তবে আগের সরকারের পে কমিশনের রিপোর্টকে পুরোপুরি বাতিল না করে একটি উপাদান হিসেবে বিবেচনায় রাখা যেতে পারে। তার ভাষায়, পূর্ববর্তী কমিশনের রিপোর্টকে প্রশ্নহীনভাবে গ্রহণ করার সুযোগ বর্তমান সরকারের নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme