1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

এমপিও শিক্ষকদের বদলির বিষয়ে যে চুড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭১ Time View
এমপিও শিক্ষকদের বদলির বিষয়ে যে চুড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ লক্ষ্যে বদলি কার্যক্রম পরিচালনার জন্য তৈরি করা সফটওয়্যারের ডেমো প্রদর্শনী নিয়ে আজ সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এই ডেমো উপস্থাপন করা হবে এবং সবকিছু সন্তোষজনক হলে এদিনই সফটওয়্যারটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, সভায় বিভাগের সচিব সভাপতিত্ব করবেন। পাশাপাশি শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও উপস্থিত থাকার কথা রয়েছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বদলি সফটওয়্যারটি তৈরি ও পরীক্ষামূলকভাবে চালাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং টেলিটক যৌথভাবে কাজ করেছে। ইতোমধ্যে সফটওয়্যারটির ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং সেখানে এর কার্যক্রম সন্তোষজনক পাওয়া গেছে। তাই সোমবারের সভায় ডেমো দেখার পর সব ঠিক থাকলে তাৎক্ষণিকভাবে সফটওয়্যারটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

জানা গেছে, এতদিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সরাসরি বদলির কোনো ব্যবস্থা ছিল না। শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন মূলত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করার মাধ্যমে। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই পদ্ধতিতে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে সেই সুযোগ বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় সরকার এবং এ জন্য একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের একটি পক্ষের রিট মামলা, সফটওয়্যার প্রস্তুতে বিলম্ব এবং নীতিমালা সংশোধনসহ নানা কারণে এখনো বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। যদিও সম্প্রতি সংশোধিত নীতিমালা জারি করা হয়েছে, তবুও সফটওয়্যার প্রস্তুত না হওয়ায় কার্যক্রম শুরুর বিষয়ে অনিশ্চয়তা ছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, আজকের সভায় সফটওয়্যার অনুমোদন পেলে এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রত্যাশিত বদলি কার্যক্রম শুরু হওয়ার পথ সুগম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme