1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞানের নতুন সিলেবাস

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২২৫ Time View
এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞানের নতুন সিলেবাস

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) উচ্চমাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান বিষয়ে একটি মানসম্মত ও ব্যবহারোপযোগী সিলেবাস প্রকাশ করেছে। এ সিলেবাসে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মোট নম্বর নির্ধারণ করা হয়েছে ৫।

শুক্রবার (১৩ মার্চ) এনটিআরসিএ’র ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।

সিলেবাস অনুযায়ী সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়াবলী থেকে ৩ নম্বর এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ২ নম্বর রাখা হয়েছে। বিষয়গুলোকে বিভিন্ন ইউনিটে ভাগ করে বিস্তারিত বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে রয়েছে দেশের ভূ-প্রকৃতি ও পরিবেশ, যেখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, নদী ব্যবস্থা, বদ্বীপ গঠন, জলবায়ু অঞ্চল, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশ দূষণ ও টেকসই উন্নয়ন কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বাংলাদেশের অভ্যুদয় শিরোনামে উপনিবেশিক শাসন, বঙ্গভঙ্গ, ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচন এবং মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনের বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে বাংলাদেশের সরকার ও অর্থনৈতিক ব্যবস্থা, জনসংখ্যা ও সম্পদ এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ ও খেলাধুলা সম্পর্কিত বিষয়ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রশাসনিক কাঠামো, সংবিধান, সংসদীয় গণতন্ত্র, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রেমিট্যান্স, তৈরি পোশাক শিল্প, ডিজিটাল অর্থনীতি ও ই- গর্ভন্যান্স যুক্ত রয়েছে।

বাংলাদেশ জনসংখ্যা ও সম্পদ শিরোনামে জনসংখ্যার ঘনত্ব ও সমস্যা, জনসংখ্যা বণ্টন ও নগরায়ন, মানবসম্পদ উন্নয়ন, যুব সমাজ উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের ব্যবহার, কর্মসংস্থান সংকট, নারী ক্ষমতায়ন, ডিজিটাল মানব সম্পদ উন্নয়ন অন্তভুক্ত রয়েছে।

আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা ও ভূ-রাজনীতি, বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিষয় এবং আন্তর্জাতিক আইন ও আদালত। এতে জাতিসংঘের ভূমিকা, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, বিমসটেক, বিশ্বব্যাংক, আইএমএফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক বিচার আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme