1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

ঈদের আগে এমপিও শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন প্রদানের বিষয়ে যা জানাল মাউশি

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩০৬ Time View
ঈদের আগে এমপিও শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন প্রদানের বিষয়ে যা জানাল মাউশি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের যাদের বেতন বকেয়া আছে, সেগুলো ঈদের আগেই দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া ফেব্রুয়ারি মাসের বেতন আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে দেওয়া শুরু হবে। আর ঈদ বোনাস আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলে জানা গেছে। 

ইতিমধ্যে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা।

তিনি বলেন, যেসব শিক্ষকদের বেতন বকেয়া ছিল, কিন্তু ইএফটিতে সাবমিট করেছে, তাদের বকেয়াও ঈদের আগে দেওয়ার চেষ্টা চলছে বলে জানান ইএমআইএস সেলের এ কর্মকর্তা

এ কর্মকর্তা আরও বলেন, আজ থেকে বেসরকারি শিক্ষকদের বেতন দেওয়া শুরু হবে। আগামী ২-৩ দিনের ভেতর সবাই বেতন পেয়ে যাবেন। তিনি আরও বলেন, শিক্ষকদের ঈদ বোনাস আগামী সপ্তাহ থেকে পেতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme