1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন-নাসির উদ্দিন পাটোয়ারি

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬০ Time View
ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন-নাসির উদ্দিন পাটোয়ারি

রাজনৈতিক অঙ্গনে ইফতার মাহফিল অনেক সময়ই কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, হয়ে ওঠে কৌশল, সম্পর্ক ও বার্তার সূক্ষ্ম বিনিময়ের ক্ষেত্র। এমন এক আয়োজনে নিজের উপস্থিতি ও বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক স্ট্যাটাসে এই স্ট্যাটাস দেন তিনি

স্ট্যাটাসে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় থেকে শুরু করে নানা বিষয় তুলে ধরেছেন তিনি। 

তিনি লিখেন, আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।

গুরুত্বপূর্ণ কথোপকথন সাবহেডে নাসীরুদ্দীন লিখেন, জামায়াতে ইসলামীর আমীরকে বললাম, “আমার জন্য দোয়া করবেন।” তিনি বললেন, “ তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।” প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল।” তিনি বললেন, “এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।”

মঈন খানকে জিজ্ঞেস করলাম, “কেমন আছেন?” তিনি বললেন, “ভালো আছি, বাসায় আসবেন।” স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম, “শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন।” তিনি বললেন, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।” এ সময় আব্বাস ভাইকেও বললাম, “ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন,” এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।

ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, “দুষ্টুমি করবা না।” জবাবে বললাম, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme