1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ প্রতিমন্ত্রী যা বললেন

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫০ Time View
পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ প্রতিমন্ত্রী যা বললেন

নতুন সরকারের অর্থ প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন কর্মচারী নেতারা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাক্ষাৎ করেন তারা। এ সময় বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ সচিব মোঃ আব্দুল খালেক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ বেশ কয়েকজন কর্মচারী নেতা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান কর্মচারী নেতারা। বিগত সময়ে পে স্কেলের দাবিতে চলা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে কর্মচারীদের পক্ষে যে আওয়াজ জোনায়েদ সাকি তুলেছিলেন তা স্মরণ করিয়ে দেন তারা। পরে পে স্কেল নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানতে চান কর্মচারীরা।

এ সময় প্রতিমন্ত্রী বলেছেন, একটু সময় লাগবে, তবে আপনারা আস্তে ধীরে পে স্কেল পাবেন।

সাক্ষাৎ শেষে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নান জানিয়েছেন, প্রতিমন্ত্রী বলেছেন, পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন আপনারা আস্তে ধীরে পাবেন। তবে একটু সময় লাগবে। ধৈর্য ধরেন, পাবেন। তবে কতদিন সময় লাগবে তা স্পষ্ট করেননি প্রতিমন্ত্রী।

পে স্কেল বাস্তবায়ন নিয়ে সম্প্রতি মন্ত্রীসভায় আলোচনা হয়নি বলেও মন্ত্রী কর্মচারীদের জানিয়েছেন বলে বলেছেন এক কর্মচারী নেতা।

প্রসঙ্গত, নবম পে স্কেল প্রণয়নে গত বছরের ২৭ জুলাই পে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। পরে গত ২১ জানুয়ারি কমিশন সুপারিশ জমা দেয় তারা। কর্মচারীদের দাবি অতি দ্রুত সময়ে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হোক।   

8

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme