1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

অধ্যক্ষ ও বর্তমান এমপি সেলিম ভুঁইয়া পুরাতন বন্দোবস্ত আবার নতুন করে ফেরাতে চাইছেন

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩১ Time View
অধ্যক্ষ ও বর্তমান এমপি সেলিম ভুঁইয়া পুরাতন বন্দোবস্ত আবার নতুন করে ফেরাতে চাইছেন

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে রাজনৈতিক নেতাদের বহাল রাখার দাবি স্পষ্টত নিয়োগ বাণিজ্যের বন্দোবস্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির () যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত। রবিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে ফয়সাল মাহমুদ শান্ত বলেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূইয়া তিনটি দাবি পেশ করেছেন—প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ কমিটির মাঁধ্যমে হবে; কমিটির সভাপতি পদে রাজনৈতিক নেতাদের বহাল রাখা হবে; এবং একজন সংসদ সদস্য অন্তত তিনটি প্রতিষ্ঠানের সভাপতি থাকতে পারবেন। তার মতে, এসব দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, প্রথম দাবিটি স্পষ্টত নিয়োগ বাণিজ্য করার জন্য একটি বন্দোবস্ত। সকল ধরনের শিক্ষক নিয়োগ স্বচ্ছ, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া উচিত।

শিক্ষাক্ষেত্রে রাজনৈতিককরণের এ ধরনের প্রচেষ্টার নিন্দা জানিয়ে এনসিপির এ নেতা বলেন, শিক্ষক সংগঠনগুলোকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির বাইরে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে মনোযোগী হতে হবে। অন্যথায় জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme