1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

ক্ষমতার ২য় দিনেই সুখবর দিল বিএনপি

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৭ Time View
ক্ষমতার ২য় দিনেই সুখবর দিল বিএনপি

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানান আব্দুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনায় এই কার্যক্রমটি অন্তত পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগেই শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি একটি সার্বজনীন প্রকল্প হিসেবে বাস্তবায়িত হবে, যাতে কোনো পরিবার বাদ না পড়ে। তবে বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল করতে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে হতদরিদ্র, এরপর দরিদ্র এবং পরবর্তী পর্যায়ে মধ্যবিত্ত পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দেবে।

সরকারের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে সাধারণ মানুষকে সুরক্ষা দিতেই ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে কর্মসূচিটি চালু করা হবে। পরে এর কার্যকারিতা মূল্যায়ন করে দ্রুত সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সংশ্লিষ্টরা আশা করছেন, রমজান ও ঈদকে সামনে রেখে এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে এবং বাজার পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme