1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

রমজানের ছুটি শুরুর তারিখ ও শেষের তারিখ বিষয়ে যা জানাল মাউশি

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৫ Time View
রমজানের ছুটি শুরুর তারিখ ও শেষের তারিখ বিষয়ে যা জানাল মাউশি

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যেই মাদ্রাসা ও কলেজে ছুটি কার্যকর হয়েছে গতকাল থেকে। এবার বৃহস্পতিবার থেকে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ও বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক সব ধরনের বিদ্যালয়ে রমজানের ছুটি আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। তবে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এবং পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি উপভোগ করতে পারবেন।

কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে কলেজগুলোতেও রমজান উপলক্ষে ছুটি শুরু হয়েছে। ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত তালিকায় দেখা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। এছাড়া স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) এক দিনের ছুটি থাকছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে ২৯ মার্চ রবিবার থেকে ক্লাস শুরু হবে।

তবে এবছর কলেজগুলিতে ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন এবং শীতকালীন ছুটি হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন কলেজ বন্ধ থাকবে। এছাড়া প্রতিবছরের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে তিন দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজনে তারা প্রয়োগ করতে পারবেন।

এদিকে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোও জাতীয় সংসদ নির্বাচনের কারণে গত ১১ ফেব্রুয়ারি থেকে ছুটি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি মার্চ মাসের শেষ পর্যন্ত চলবে। এই দীর্ঘ দেড় মাসের ছুটিতে মাদ্রাসাগুলোর কোনো শ্রেণি কার্যক্রম সচল থাকবে না।

ছুটির বিস্তারিত অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে। এরপর ১৫ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের দীর্ঘ ছুটি কার্যকর হবে।

এই ৪৬ দিনের ছুটির মধ্যে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় দিনগুলো পালিত হবে। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় মাদ্রাসার শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ থেকে।

একইভাবে ছুটির তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারাদেশের কলেজগুলোতে। বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজগুলোতে ছুটি শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি থেকে এটি চলবে টানা ২৫ মার্চ পর্যন্ত। ২৬ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজগুলো। তবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও খোলা রয়েছে। চলছে ক্লাস ও পরীক্ষা। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme