1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

ধানের শীষ-দাঁড়িপাল্লা, শাপলা কলি-হাতপাখা কার কি অবস্থান

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ Time View
ধানের শীষ-দাঁড়িপাল্লা, শাপলা কলি-হাতপাখা কার কি অবস্থান

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বে। এছাড়াও জাতীয় পার্টি লাঙ্গল, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি, গণঅধিকার পরিষদ ট্রাক নিয়ে নির্বাচন করছেন। পাশাপাশি এককভাবে নিজ নিজ দলের প্রতীক নির্বাচন করছেন বেশ কয়েকজন প্রার্থী।

তথ্য ঘেঁটে দেখা গেছে, নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারণা নিয়ে অফলাইনে সঙ্গে অনলাইনেও জোর তৎপরতা দেখা যাচ্ছে তত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পাশাপাশি নেটিজেনরা বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে জানতে গুগল সার্চে নিয়মিত অনুসন্ধান করছেন। কোনো দেশের মানুষ ইন্টারনেটে কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি খোঁজ করছেন, তা জানার জন্য ব্যবহৃত হয় গুগল ট্রেন্ডস। এখানে কোনো শব্দ বা বিষয়ের সার্চ যত বেশি হয়, সেটি তত ওপরের দিকে অবস্থান করে।

এই সূচক ধরে গত ২২ জানুয়ারি প্রচারণা শুরুর পর থেকে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতীক নিয়ে গুগল ট্রেন্ডস বিশ্লেষণ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস।

নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বাংলাদেশ থেকে গুগল ট্রেন্ডসে প্রতীকভিত্তিক সার্চে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপির ধানের শীষ। এর পরেই কাছাকাছি অবস্থানে আছে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের সার্চ আগ্রহ জাতীয় নাগরিক পার্টির শাপলা কলির তুলনায় দ্বিগুণেরও বেশি। ট্রেন্ডের তথ্য, গুগল সার্চে ধানের শীষ প্রতীকের অ্যাভারেজ ইন্টারেস্ট ৭০ শতাংশ; যেখানে দাঁড়িপাল্লার অবস্থান ৬৮ শতাংশ। এছাড়াও হাতপাখার মধ্যে ১৬ ও শাপলা কলি ৭ শতাংশ। 

গুগলে ঢাকা বিভাগের (বর্তমান ঢাকা–ময়মনসিংহ) আওতাভুক্ত আগের জেলাগুলো ধরে সাত বিভাগের তথ্য দেওয়া রয়েছে। সে হিসেবে চট্টগ্রাম, রংপুর, খুলনা বিভাগে দাঁড়িপাল্লা এগিয়ে রয়েছে। অন্যন্য বিভাগে এগিয়ে আছে ধানের শীষ। রংপুর বিভাগে তুলনামূলকভাবে শাপলা কলির অবস্থান ভালো। এছাড়া বরিশাল বিভাগে হাতপাখার।

অন্যদিকে দল হিসেবে নির্বাচনী প্রচারণা শুরুর পরবর্তী এক সপ্তাহের তুলনায় গত ৪ ফেব্রুয়ারি থেকে আগের সাত দিনে গুগল ট্রেন্ডসে বাংলাদেশ থেকে সার্চ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির ইন্টারেস্ট রেট কমেছে। ইসলামী আন্দোলনের ইন্টারেস্ট রেট ৫ শতাংশ থেকে কমে বর্তমানে ৪ শতাংশে দাঁড়িয়েছে। একইভাবে এনসিপির ইন্টারেস্ট রেট ১৪ শতাংশ থেকে কমে হয়েছে ১৩ শতাংশ।

অন্যদিকে বিএনপি ও জামায়াতের ক্ষেত্রে সার্চ ইন্টারেস্ট বেড়েছে। জামায়াতের ইন্টারেস্ট রেট ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬৮ শতাংশে পৌঁছেছে। আর বিএনপির ইন্টারেস্ট রেট ৮৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৮৭ শতাংশে দাঁড়িয়েছে।

গত সাত দিনে গুগল সার্চে এ চার দলের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামি আন্দোলন, islami andolan, islami andolon, islami andolan bangladesh, islami andolon bangladesh, ইসলামি আন্দোলন বাংলাদেশ, হাতপাখাসহ বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করে দলটি সম্পর্কে সার্চ করা হয়েছে। এই সময়ে গুগল ট্রেন্ডসে দলটির প্রতি গড় আগ্রহ (অ্যাভারেজ ইন্টারেস্ট) ছিল ৪ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ncp, এনসিপি, bnp, ncp bangladesh, এন সি পি, ncp party, ncp full form-সহ বিভিন্ন কিওয়ার্ডে দলটি সম্পর্কে খোঁজ করা হয়েছে। গুগল ট্রেন্ডসে দলটির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ১৩ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গুগলে জামাত, জামায়াতের, জামায়াত, jamaat, জামায়াতে ইসলামী, jamaat islami, jamaat e islami,—এ ধরনের কিওয়ার্ড ব্যবহার করে দলটি নিয়ে সার্চ করেছেন ব্যবহারকারীরা। এই সময়ে গুগল ট্রেন্ডসে জামায়াতে ইসলামীর অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৬৮ শতাংশ।

সবচেয়ে বেশি সার্চ হওয়া রাজনৈতিক দল হিসেবে গুগল ট্রেন্ডসে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। বিএনপি, bnp, বিএনপির, বি এন পি, bnp bangladesh, নির্বাচন, বিএনপি জোটসহ নানা কিওয়ার্ড ব্যবহার করে দলটি নিয়ে গুগলে অনুসন্ধান করা হয়েছে। আলোচ্য সময়ে গুগল সার্চে বিএনপির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৮৭ শতাংশ।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ফলোয়ার সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে বিএনপি। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে ৪ দশমিক ৭৩ মিলিয়ন ফলোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৩ মিলিয়ন। ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) ফেসবুক পেজে রয়েছে ১ দশমিক ৪ মিলিয়ন ফলোয়ার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল পেজে রয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন ফলোয়ার। এছাড়া গণ অধিকার পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৯৯ হাজার ৮০০।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme