1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

এমপিও শিক্ষকদের বদলি নীতিমালায় যুক্ত হচেছ না ”সর্বজনীন” নতুন ষড়যন্ত্রের গন্ধ

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ Time View
এমপিও শিক্ষকদের বদলি নীতিমালায় যুক্ত হচেছ না ”সর্বজনীন” নতুন ষড়যন্ত্রের গন্ধ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালায় সর্বজনীন শব্দটি থাকছে না। এর পরিবর্তে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি উল্লেখ থাকবে। এর ফলে ইনডেক্সধারী শিক্ষকদের সবাই বদলির সুযোগ পাবেন। তবে প্রতিষ্ঠান প্রধানরা বদলির সুযোগ পাচ্ছেন না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, প্রকাশিত হতে যাওয়া বদলি নীতিমালায় সর্বজনীন শব্দটি থাকছে না। ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি’ এই কথাটি উল্লেখ থাকবে। এর ফলে একজন শিক্ষক কমিটির মাধ্যমে নিয়োগ পেয়ে থাকুক কিংবা এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাক; এমপিওভুক্ত হলেই তিনি বদলির আওতায় আসতে পারবেন। কিন্তু এখানে কিন্তু প্রশ্ন থেকেই যায় তাহলে সর্বজনীন কথাটি লিখতে সমস্যা বা অসুবিধা কোথায়? তার ব্যাখ্যা তো মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়কে পরিস্কার করে দিতে হবে। তাছাড়া কিন্তু এখানে বুঝে নিতে হবে কোন নতুন ষড়যন্ত্র এর কবলে পড়তে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষক সমাজ। যার পরিণতি অবশ্যই ভাল হবে বলে মনে হচ্ছে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এমপিওভুক্ত সব শিক্ষক বদলির সুযোগ পাবেন। সেভাবেই নীতিমালা সংশোধন করা হয়েছে। এটি অনুমোদনের জন্য ফাইল তোলা হয়েছে। শিগগিরই সংশোধিত নীতিমালা জারি হবে।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় হতাশা ব্যক্ত করেছেন শিক্ষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme