1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

ক্রীড়া উপদেষ্টার নির্দেশনা বিশ্বকাপে বাংলাদেশ যাবে না ভারতে এবং আইপিএলের সম্প্রচার বন্ধ

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ Time View
ক্রীড়া উপদেষ্টার নির্দেশনা বিশ্বকাপে বাংলাদেশ যাবে না ভারতে এবং আইপিএলের সম্প্রচার বন্ধ

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব এবং দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার বন্ধের নির্দেশনা দিয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।

তার পোস্টে তিনি অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিনি এ ঘটনাকে নিন্দনীয় ও বাংলাদেশের প্রতি অবমাননাকর আচরণ বলে উল্লেখ করেন।

অধ্যাপক আসিফ নজরুল জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন যেন তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অবহিত করে। তিনি বলেন, যেখানে একজন চুক্তিবদ্ধ বাংলাদেশি ক্রিকেটার ভারতে নিরাপদে খেলতে পারেন না, সেখানে পুরো জাতীয় দল বিশ্বকাপ খেলতে যেতে নিজেদের নিরাপদ ভাবতে পারে না—এই বার্তাটিই আইসিসিকে জানাতে হবে। পাশাপাশি বাংলাদেশ দলের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্যও অনুরোধ জানানোর নির্দেশ তিনি বিসিবিকে দিয়েছেন।

এছাড়া দেশে আইপিএলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছেন বলেও জানান তিনি। তার ভাষায়, বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের সম্মান রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, এবং কোনো ধরনের অবমাননা মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme