IBASS++ (iBAS++) এর মাধ্যমে যাদের বেতন হয়, তারা পোস্টাল ব্যালটের জন্য আবেদন করতে পারবেন, যদি তারা আইন অনুযায়ী ভোটার হিসেবে যোগ্য হন। পাশাপাশি যারা নির্বাচনের বিভিন্ন দ্বায়িত্বে নিয়োজিত থাকবেন তারাও Potal Voter Bd তে নিবন্ধন করতে পারবেন।
POSTAL VOTE BD অ্যাপ দিয়ে আবেদন করার নিয়ম
Android: Google Play Store এ গিয়ে সার্চ করুন এবং এ্যাপটি ডাউনলোড করুন- POSTAL VOTE BD অফিসিয়াল অ্যাপ ইনস্টল করুন


১ম আপনাকে আপনার মোবাইল নম্বর ও ইমেইল নম্বর (ঐচ্ছিক) দিয়ে ওটিপি পাঠান বাটনে প্রেস করুন কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটি ওটিপি নম্বর প্রদান করা হবে ছবিতে দেখুন

এরপর ওটিপি টি দেওয়ার জন্য নিচের মতো একটি উইন্ডো ওপেন হবে

ওপরে দেখানো বক্সে ওটিপি প্রদান করুন এবং পরবর্তী বাটনে প্রেস করুন।
এর পর একটি উইন্ডো ওপেন হবে সেখানে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে পার্সওয়াড অবশ্যই লেটার বা বর্ণ এবং নম্বর মিলিয়ে দিতে হবে। পরবর্তী বাটনে প্রেস করুন-
এর পর নিচের মতো একটি

উপরে দেখানো উইন্ডোতে আপনি সকল শর্তাবলীতে বা চেক বক্সে টিক চিহ্ন দিয়ে জমা দিন বাটনে প্রেস করুন। তখন একটি ধন্যবাদ লেখা মেসেজ আসবে নিচের মতো-
তাহলে আপনার প্রাথমিক কাজ শেষ এবার আপনাকে বলবে আপনি লগইন করুন বা আপনাকে আবার লগইন করতে হবে আপনার

লগইন করার সময় আপনাকে আপনার মোবাইল নম্বর ও পূর্বের দেওয়া পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। লগইন করার পর আপনার সামনে একটি উইন্ডো আসবে সেখানে আপনাকে একটি টিউটোরিয়াল ভিডিও দেখানো হবে সেখানে কি করে আপনি আপনার এনআইডিকার্ডের ছবি তুলবেন তার নির্দেশনা প্রদান করা হবে ভিডিওতে দেখানো নির্দেশনা মোতাবেক এনআইডির ছবি তোলা হলে সেখান হতে আপনার এনআইডির সকল তথ্য তারা সংগ্রহ করে নিবে এবং আপনার সামনে প্রদর্শন করা হবে। আপনি যদি সঠিক মনে করেন তাহলে ওকে বাটনে প্রেস করুন তাছাড়া আবার নতুন করে এনআইডির ছবি উঠান-
এরপর আপনাকে আবার নতুন একটি ভিডিও দেখানো হবে সেখানে কিভাবে আপনার ছবি উঠানো হবে তার নির্দেশনা প্রদান করা হবে। একটি আলোক উজ্জল জায়গায় যান এবং সেলফি তলূন এটি একটু জটিল প্রক্রিয়া এবং একটু সময় লাগতে পারে ছবি তোলার বা সেলফি তোলার কাজ শেষ হয়ে গেলে আপনার সামনে পরবর্তী কাজে যাওয়ার কথা বলা হবে। পরবর্তী উইন্ডোতে আপনাকে আপনার সকল তথ্য দেখানো হবে সেটি সঠিক থাকলে পরবর্তী বাটনে প্রেস করুন। সেখানে আপনার পোষ্টাল ব্যালটের জন্য বর্তমান ঠিকানা তথা গ্রাম, জেলা, উপজেলা ও পোষ্টাল কোডের তথ্য নেওয়া হবে সেটি সঠিক করে প্রদান করুন। তারপর সাবমিট বাটনে প্রেস করুন তখন আপনার সামনে এমন একটি উইন্ডো আসবে-

এখন আপনার আবেদনটি তারা যাচাই বাছাই করবে এবং আপনি যদি নির্বাচনের দায়িত্ব পান তাহলে আপনার আবেদনটি সর্বশেষ গ্রহণযোগ্য হবে। ততক্ষণ অপেক্ষায় থাকুন- ধন্যবাদ সবাইকে।
Leave a Reply