1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

পে স্কেল দ্রুত বাস্তবায়ন করতে সরকারের পক্ষ হতে নির্দেশনা

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮৯ Time View
পে স্কেল দ্রুত বাস্তবায়ন করতে সরকারের পক্ষ হতে নির্দেশনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায়। এ কার্যক্রম বিলম্ব হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক সূত্রে জানা যায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন। এ কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারে। এ জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কোর কমিটির সভায় এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

জানা যায়, বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাম্প্রতিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এ সময় বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানান, কিছু শিক্ষার্থী অযৌক্তিক বিষয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে। ভোটের আগে এই আন্দোলনের সংখ্যা আরও বাড়তে পারে। 

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হত্যা বন্ধে কোনো ম্যাজিক বা সুইচ অন-অফের মতো কিছু নেই। এ রকম কিছু থাকলে সব বন্ধ করে দিতাম। যে লাইট অফ এখন আর কোনো কিলিং হবে না। আমার কাছে এ রকম কোনো ম্যাজিক নেই।

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি ভালো। সব বাহিনী প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। আমরা তাদের প্রশিক্ষণের মান দেখতে যাব। জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। 

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা-সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। জাতীয় পার্টিকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না– এই অভিযোগ সঠিক নয়। জাতীয় পার্টির কার্যালয় নিয়ে তাদের নিজেদের মধ্যেই ঝামেলা রয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে, যা সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। তাই এবার সূর্যের আলো চলে গেলেও ভোট গণনা করতে হবে। সে জন্য সব ভোটকেন্দ্রে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, সেই ব্যবস্থা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme