1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

জাতীয় নির্বাচনের পূর্বেই নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন জরুরী

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ Time View
জাতীয় নির্বাচনের পূর্বেই নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন জরুরী

শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন, এখনকার বাজারদর এত বেশি যে বর্তমান বেতন কাঠামোতে নিম্ন গ্রেডের একজন সরকারি কর্মচারীর পরিবারের ব্যয় চালানো খুবই কঠিন। তাই সরকারকে দ্রুত কর্মচারীদের বাস্তব খরচ বিবেচনা করে ৯ম পে–স্কেল চালুর সিদ্ধান্ত নিতে হবে। এটি এখন জরুরি হয়ে পড়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রতি পাঁচ বছর পর নতুন পে–স্কেল দেয়ার নিয়ম থাকলেও বিগত ১০ বছর কর্মচারীদের বেতন-ভাতা পুনর্মূল্যায়ন হয়নি—এটি কর্মচারীদের প্রতি অবিচার।

সভায় বক্তারা জানান, দেশের প্রায় ১৯ লাখ সরকারি কর্মচারী একদফা দাবি হিসেবে দ্রুত ৯ম পে–স্কেলের গেজেট প্রকাশের দাবি আরও জোরদার করবেন। আগামী ৫ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা একটি বড় মহাসমাবেশের আয়োজন করছেন। এরপরও ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে তারা দীর্ঘমেয়াদি কর্মসূচি, এমনকি স্থায়ী কর্মবিরতির মতো কঠোর পদক্ষেপও নিতে পারেন।

স্কপ নেতা রাজেকুজ্জামান রতন বলেন, সরকারি দপ্তরগুলোতে ধীরে ধীরে কর্মচারীর সংখ্যা কমিয়ে আনার চেষ্টা চলছে। অনেক দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হচ্ছে, যা বন্ধ করা জরুরি। তিনি বলেন, সরকার পে–কমিশনের ঘোষণা দিলেও তা বাস্তবায়নে দেরি করছে—এটি গ্রহণযোগ্য নয়। জাতীয় নির্বাচনের আগেই ৯ম পে–স্কেল বাস্তবায়ন করা উচিত।

সভায় মহাসচিব বেল্লাল হোসেন বলেন, ৫ ডিসেম্বরের মহাসমাবেশে সারাদেশ থেকে কয়েক লক্ষ কর্মচারী ঢাকায় আসবেন এবং পুরো শহর কর্মচারীতে ভরে যাবে। শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে তারা ৯ম পে–স্কেলের গেজেট নির্বাচনের আগেই প্রকাশ করতে সরকারকে বাধ্য করবেন।

এম এ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মিনিস্ট্রিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেক, সচিবালয়ের নেতা আব্দুল খালেক, মূখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী, সমন্বয়ক লুৎফর রহমান, আবু নাসির খান, কার্যকরী সভাপতি জাকির হোসেন, মমতাজ সিকদার, মানিক মৃধা, রফিকুল আলম, শাহজাহান সম্রাট, নিজামুদ্দিন ও জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme