1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষকদের যে আশ্বাস দিল শিক্ষা মন্ত্রণালয়

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩২৫ Time View
বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষকদের যে আশ্বাস দিল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে বদলি ও নতুন কর্মস্থলে যোগদানের সুযোগ চেয়ে আন্দোলন করে আসছেন। এই প্রেক্ষাপটে শিক্ষকদের দাবি নিয়ে আন্দোলনরতদের একটি চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক–২) মো. মিজানুর রহমান ইনডেক্সধারী শিক্ষকদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এনটিআরসিএর সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। একই সঙ্গে আসন্ন বিশেষ গণবিজ্ঞপ্তিতে তাদের সুযোগ দেওয়া যায় কি না—তাও বিবেচনার কথা জানান তিনি। আলোচনার সময় প্রতিনিধি দলের সদস্যরা লিখিত আবেদন মন্ত্রণালয়ের কাছে জমা দেন।

সভায় এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন। তিনি জানান, এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম বিদেশ থেকে দেশে ফেরার পর আন্দোলনরত ১৮তম নিবন্ধনধারী শিক্ষকদের দাবিগুলো নিয়ে সংস্থার কার্যালয়ে আলোচনা করা হবে। বিশেষ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের অন্তর্ভুক্ত করা যায় কি না—সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করার কথা বলা হয়।

বৈঠকে মিজানুর রহমান আরও জানান, শিক্ষকদের বদলি কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে এবং এ বিষয়ে শিক্ষা সচিব রেহানা পারভীন বিশেষ তাগাদা দিয়েছেন। যেসব শিক্ষক বিশেষ করে নারী শিক্ষকরা পরিবার ও নিরাপত্তার কারণে দ্রুত বদলি চান, তাদের ক্ষেত্রে প্রয়োজন হলে বিকল্প উপায় বিবেচনা করা যেতে পারে বলেও তিনি জানান। আলাদা গণবিজ্ঞপ্তি, অথবা বিশেষ গণবিজ্ঞপ্তিতে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের আবেদন অন্তর্ভুক্তির বিষয়গুলো নিয়েও আলোচনার আশ্বাস দেওয়া হয়।

এ প্রসঙ্গে আন্দোলনকারী সংগঠন ‘ইউনিটি অব টিচার্স’-এর প্রধান সংগঠক ও মুখপাত্র এ এইচ বাবলু সংবাদমাধ্যমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ তাদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছে। তারা শিগগিরই এনটিআরসিএর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন বলেও জানান তিনি।

উল্লেখযোগ্য যে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। তারা শুধু প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন। প্রথম তিনটি গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় বদলি নীতিমালা করে। কিন্তু রিট মামলা, সফটওয়্যার প্রস্তুতির বিলম্ব এবং নীতিমালা সংশোধনসহ নানা জটিলতায় এখনো বদলি প্রক্রিয়া শুরু করা যায়নি। এ পরিস্থিতিতে নিজের বাড়ির নিকটবর্তী প্রতিষ্ঠানে বদলির সুযোগ তৈরি করতে আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে আন্দোলনে নেমেছেন ইনডেক্সধারী শিক্ষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme