1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

MPO ভুক্ত শিক্ষক কর্মচারীদের কার কত টাকা বেতন বাড়ছে দেখুন

  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭৭৮ Time View
MPO ভুক্ত শিক্ষক কর্মচারীদের কার কত টাকা বেতন বাড়ছে দেখুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের প্রথমে প্রহসনের ৫ শতাংশ পরে লাগাতার আন্দোলনের প্রভাবে সরকার ও সরকারের পোষা সচিব বাহিনী ও তার সহযোগী মাউশির কিছু দুর্ণীতি পরায়ণ কর্মকর্তাবৃন্দ অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয় এবং তারা শেষ অবধি ২০% দাবিকৃত বাড়িভাড়ার পরিবর্তে দুই ধাপে (৭.৫%+৭.৫%)=১৫% বাড়িভাড়ার প্রদান করতে সম্মত হয়। তবে অন্যান্য দাবীগুলো যথারীতি অগ্রাহ্য পড়ে থাকে। যেমন আমাদের দাবী ছিল ১৫০০টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা এবং সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টার স্বপ্রণোদিত হয়ে ঘোষণাকৃত শ্রান্তি ও বিনোদন ভাতা। শুধু বৃদ্ধি করেছে ১৫% হারে বাড়িভাড়া এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করেছে সরকার। গত ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে। এ প্রজ্ঞাপন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ এদেশের কোটি কোটি শিক্ষার্থীদের অদূর ভবিষ্যত ও মানবিক দিক বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের এই বৈষম্যমুলক সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়।

বর্তমানে ৭.৫% শতাংশ হারে কার বাড়িভাড়া ভাতা কত

শিক্ষকরা আগে ১০০০ টাকা করে মাসিক বাড়িভাড়া ভাতা পেতেন। গত ৩০ সেপ্টেম্বর এক আদেশে বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়। এখন নতুন করে ৭.৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা যেটি চলতি মাসের বেতনের সাথে দেওয়া হলে অধ্যক্ষ ,উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক ছাড়া সাধারণ ভাবে অন্য কেউ এই সুবিধার আওতায় তাদের বেতন বাড়বে না। অথ্যাৎ ২০০০টাকা কভার করবে না। হ্যাঁ যাদের বাৎসরিক বৃদ্ধি সহকারে যাদের বেতন ২৭০০০টাকার উপরে গিয়েছে তারা ২০০০টাকার চেয়ে বেশি পাবেন। অন্যরা ২০০০টাকা করেই বাড়িভাড়া পাবেন।

অধ্যক্ষ- (গ্রেড ৪) বেতন ৫০,০০০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) ৩,৭৫০ টাকা। উপাধ্যক্ষ- (গ্রেড ৫) বেতন ৪৩,০০০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) ৩২২৫ টাকা।

সহকারী অধ্যাপক- (গ্রেড ৬) বেতন ৩৫,৫০০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) ২৬৬২.৫০ টাকা, সহকারী অধ্যাপক- (গ্রেড ৮) বেতন ২৩,০০০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) ১,৭২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। প্রভাষক – (গ্রেড ৯) বেতন : ২২,০০০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) ১,৬৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

প্রধান শিক্ষক – (গ্রেড ৭), বেতন : ২৯,০০০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) : ২১৭৫ টাকা।

সহকারী প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক – (গ্রেড ৮) বেতন : ২৩,০০০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) : ১,৭২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। সিনিয়র শিক্ষক – (গ্রেড ৯) বেতন : ২২,০০০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) : ১,৬৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

সহকারী শিক্ষক – (গ্রেড ১০) বেতন: ১৬,০০০ টাকা। বাড়িভাড়া (৭.৫%): ১২০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। সহকারী শিক্ষক – (গ্রেড ১১) বেতন: ১২,৫০০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) : ৯৩৭.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

এমপিওভুক্ত কর্মচারীদের কার কত হবে

অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর – (গ্রেড ১৬) বেতন : ৯,৩০০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) : ৬৯৭.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ল্যাব অ্যাসিস্ট্যান্ট – (গ্রেড: ১৬) বেতন : ৯,৩০০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) : ৬৯৭.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ঝাড়ুদার – (গ্রেড : ২০) বেতন : ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) : ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। অফিস সহায়ক– (গ্রেড ২০), বেতন : ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৭.৫%): ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। পিয়ন – (গ্রেড ২০) বেতন : ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) : ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। আয়া – (গ্রেড ২০) বেতন : ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৭.৫%) : ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০  টাকা)।

এখানে যে হিসাবগুলো দেখানো হয়েছে এটি শুধু সাধারণ বেসিকের এর সাথে যারা যে কয়টি ইনক্রিমেন্ট পেয়েছেন সেটি মুল বেসিকের সাথে যুক্ত করে ৭.৫ গুন করে ১০০ দিয়ে ভাগ করবেন তাহলেই আপনার কাঙ্খিত বেতন বৃদ্ধি বুঝতে পারবেন। তবে ভুল করে কেউ প্রণোদনা বেসিকের সাথে যুক্ত করবেন না কারণ প্রণোদনা মুল বেতনের অংশ নয় এর সাথে বাড়িভাড়া বৃদ্ধি বা কমের কোন সম্পর্ক নাই।

পরিশেষে যে কথাটি বলতে চাই তা হলো কেউ কোনভাবে কারো দ্বারা পেনিকড হয়ে অযথা ভুল বোঝাবুঝির স্বীকার হবেনা। বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি আমাদের নভেম্বর-২৫ মাসের বেতনের সাথে কার্যকর হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তাই অযথা কেউ এ ব্যাপারে কোন প্রকার কারো দ্বারা প্ররোচিত হবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme