1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও রহস্যময় উত্তর জানালেন অর্থ উপদেষ্টা

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৮৬ Time View
পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও রহস্যময় উত্তর জানালেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে-স্কেল বাস্তবায়নে এখনও বেশ কিছু প্রক্রিয়া সম্পন্ন করা বাকি রয়েছে, যার কারণে তা বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন বলেন, “পে কমিশনের রিপোর্ট পাওয়ার পর সেটি নিয়ে কনসিস্টেন্সি বা সামঞ্জস্য যাচাই করতে হবে। এজন্য কিছুটা সময় লাগবে। রিপোর্ট দেখার পর সেটিকে রিকনসাইল করতে হবে। এরপর প্রশাসনিকভাবে আরও কয়েকটি ধাপ আছে—সচিব কমিটি রিপোর্টটি পর্যালোচনা করবে, পরে জনপ্রশাসন মন্ত্রণালয় (মোপা) দেখবে, তারপর অর্থ মন্ত্রণালয় আর্থিক দিক বিবেচনা করবে। সবকিছু মিলিয়ে দেখার পরই এটি বাস্তবায়নযোগ্য হবে।”

তিনি আরও বলেন, “আমাদের মেয়াদের মধ্যে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা, সেটা কিছুটা অনিশ্চিত। এজন্য আমি বলেছি, রিপোর্ট চূড়ান্ত হওয়ার পর আমরা অন্তত একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করে রেখে যাব, যাতে পরবর্তী সরকার চাইলে সেটি দ্রুত বাস্তবায়ন করতে পারে। আমরা যদি সময়ের মধ্যে রিকনসাইলের কাজ শেষ করতে পারি, তাহলে আমাদের পক্ষ থেকেও সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে নতুন পে-স্কেল কার্যকরের প্রক্রিয়া চলমান থাকলেও, এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভবত আগামী সরকারের সময়েই সম্পন্ন হবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, তিনটি রিপোর্ট পাওয়ার পর আমরা একটা সেটাপ দিয়ে যাব। আমরা যদি সেই সময়ের মধ্যে রিকনসাল করতে পারি তাহলে ওটা করে যাব। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অর্থের সংস্থান করা। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সময়ে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে শঙ্কা থাকায় হয়তো কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে এটা আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে করেছি। একটু ধৈর্য ধরতে হবে। ৭-৮ বছরে পে-কমিশন করা হয়নি। অথচ আমরা মাত্র ১২ মাসের মাথায় নিজেরা উদ্যোগ নিয়ে এটা করেছি। আমাদের ক্ষোভ না দেখিয়ে ধন্যবাদ দেওয়া উচিত।

আগামী সরকারকে পে-কমিশনের বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে জানিয়ে তিনি আরও বলেন, পে-স্কেল ছাড়া অন্যান্য খাতে যে বরাদ্দ আছে সেটিও আমাদের দেখতে হবে। আমাদের বাজেট ব্যবস্থাপনার দিকেও খেয়াল রাখতে হবে। পে-স্কেল নিয়ে আমরা ফ্রেম ওয়ার্ক তৈরি করে যাচ্ছি। পরবর্তীতে যারা সরকারে আসবেন, তারা এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme