পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর অক্টোবর-২০২৫ মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধাপে মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন শিক্ষক-কর্মচারী বেতন পাবেন। এর মধ্যে স্কুল পর্যায়ে রয়েছেন ২ লাখ ৮৯ হাজার ২০৪ জন এবং কলেজ পর্যায়ে রয়েছেন ৮৬ হাজার ৪৮৫ জন শিক্ষক-কর্মচারী।
মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা যায়, এর আগে বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়, অনুমোদনের পরই জিও জারি করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, দেশের ১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ১৭ হাজার ২০৩টি ও কলেজ ২ হাজার ৬২২টি) মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত। তাদের জুন মাসের বেতন-ভাতার হিসাব অনুযায়ী ইএফটি (EFT) বাবদ মোট ১ হাজার ৫৪ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ১৭০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং বিশেষ সুবিধা।
এর আগে চলতি অক্টোবর মাসে এমপিও বিল অনলাইনে জমা দেওয়ার নির্দেশনা জারি করেছিল মাউশি। নির্দেশনায় বলা হয়েছিল, ২৭ অক্টোবরের মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে ইএমআইএস (EMIS) সেলে বিল সাবমিট করতে হবে। শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, কোনো তথ্য ভুল হলে এবং সে কারণে এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না গেলে এর সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি মাধ্যমে সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হচ্ছে এবং এ প্রক্রিয়া জুলাই ২০২৫ পর্যন্ত অব্যাহত থাকবে।
সর্বশেষে যে কথাটি বলতে চাই তা হলো জিও জারি করার পরও কিন্তু এখনও অনেকগুলো ধাপ বাকি রয়েছে। এখন বেতনের ফাইল যাবে মহা হিসাবরক্ষকের অফিসে তারপর সেখান হতে বেতনের ফাইল যাবে বাংলাদেশে ব্যাংকে তারপর সেখান হতে আইবাস++ এর হাতে তারপর টাকা স্থানান্তর করা হবে শিক্ষক কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে। এসকল প্রক্রিয়া শেষ করে এ সপ্তাহে বেতনের টাকা পাওয়া অনেকটা দুরুহ ব্যাপার হয়ে দাঁড়াবে তবে ইচ্ছা করলেই সম্ভব অসম্ভব নয়।
Leave a Reply