আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে দলটি ৬৩টি আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি। বিএনপি সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক ও কৌশলগত হিসাব-নিকাশের কারণে এসব আসন আপাতত শূন্য রাখা হয়েছে।
দলটির সিদ্ধান্ত অনুযায়ী, কিছু আসনে জোটভুক্ত রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য ছাড় রাখা হয়েছে, যাতে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠন করে নির্বাচনে শক্তিশালী অবস্থান নেওয়া যায়। অন্যদিকে, কিছু আসনে দলীয় প্রার্থী নিয়ে অভ্যন্তরীণ জটিলতা ও দ্বন্দ্ব থাকায় এখনই প্রার্থী ঘোষণা করা হয়নি। এসব আসনে পরবর্তী পর্যায়ে সমঝোতা বা নতুন মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেন।
যেসব ৬৩টি আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি, সেগুলো হলো:
ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১, নীলফামারী-৩, লালমনিরহাট-২, বগুড়া-২, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-১, ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২, ঝিনাইদহ-৪, যশোর-৫, নড়াইল-২, বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩, খুলনা-১, পটুয়াখালী-২, পটুয়াখালী-৩, বরিশাল-৩, ঝালকাঠি-১, পিরোজপুর-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সীগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮, ঢাকা-২০, গাজীপুর-১, গাজীপুর-৬, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, সিলেট-৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-২, কুমিল্লা-৭, লক্ষ্মীপুর-১, লক্ষ্মীপুর-৪, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২।
দলীয় নেতারা জানান, বিএনপি এই শূন্য আসনগুলোতে জোটভুক্ত দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী ধাপে প্রার্থী নির্ধারণ করবে। একইসঙ্গে, কিছু আসনে “স্বতন্ত্র জোট-সমর্থিত প্রার্থী” মনোনয়নের বিষয়েও আলোচনা চলছে।
Leave a Reply