1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা প্রকাশ দেখুন কারা কারা পেলেন চুড়ান্ত মনোনয়ন

  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪১৮ Time View
২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা প্রকাশ দেখুন কারা কারা পেলেন চুড়ান্ত মনোনয়ন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা শুরু করে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। তিনি জানান, মোট ২৩৭টি আসনে বিএনপি প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে, যা ধাপে ধাপে প্রকাশ করা হবে।

ঘোষণায় তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। অপরদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মহাসচিব নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা-১৪ আসনে “মায়ের ডাক” সংগঠনের সভাপতি সানজিদা তুলি অংশ নেবেন।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১), মির্জা আব্বাস (ঢাকা-৮), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), আবদুল মঈন খান (নরসিংদী-২), আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-১০), সালাহ উদ্দিন আহমদ (কক্সবাজার-১), ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২), হাফিজ উদ্দিন আহমেদ (ভোলা-৩) এবং এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর-৬)।

ভাইস চেয়ারম্যান পদে থাকা নেতাদের মধ্যে প্রার্থী হচ্ছেন—আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩), মোহাম্মদ শাহজাহান (নোয়াখালী-৪), আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩), নিতাই রায় চৌধুরী (মাগুরা-২), কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (কুমিল্লা-৩) ও আহমেদ আজম খান (টাঙ্গাইল-৮)।

চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে মনোনয়ন পেয়েছেন—মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬), আমান উল্লাহ আমান (ঢাকা-২), মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১), জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-৪), জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), মজিবুর রহমান সারোয়ার (বরিশাল-৫), লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪), তাজভীর উল ইসলাম (কুড়িগ্রাম-৩), হাবিবুর রহমান হাবিব (পাবনা-৪), মুশফিকুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া-৪), আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), খন্দকার আবদুল মুক্তাদির (সিলেট-১), তাহমিনা রশদীর লুনা (সিলেট-২), আবুল খায়ের ভুঁইয়া (লক্ষ্মীপুর-২), এনামুল হক চৌধুরী (সিলেট-৬), আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২), জয়নাল আবেদীন ভিপি জয়নাল (ফেনী-২), ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪) এবং নাসের রহমান (মৌলভীবাজার-৩)।

যুগ্ম মহাসচিবদের মধ্যে মনোনয়ন পেয়েছেন—খায়রুল কবির খোকন (নরসিংদী-১), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (লক্ষ্মীপুর-২) এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ-১)।

এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে রয়েছেন—আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট-৩), মিজানুর রহমান মিনু (রাজশাহী-২), রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), আলী আজগর লবী (খুলনা-৫), ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১), ড. ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), মিজানুর রহমান সিনহা (মুন্সিগঞ্জ-২), ইশরাক হোসেন (ঢাকা-৬), খায়রুল কবির খোকন (নরসিংদী-১), এবং হুম্মাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭)।

দলীয় সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোর প্রার্থীদের নাম পরবর্তী ধাপে ঘোষণা করা হবে। বিএনপি এবার “দলীয় ঐক্য ও তরুণ নেতৃত্বের সমন্বয়” নীতিতে প্রার্থী নির্বাচন করছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

বিএনপির ২৩৭ আসনের প্রার্থীর, তালিকা দেখুন এখানে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme