1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

Mpo আবেদনের নিষ্পত্তির সময়৷ বাড়ানোর বিষয়ে যা জানাল ইএমআইএস সেল

  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৪৪ Time View
Mpo আবেদনের নিষ্পত্তির সময়৷ বাড়ানোর বিষয়ে যা জানাল ইএমআইএস সেল

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি কিংবা ইনডেক্স বাতিল সংক্রান্ত আবেদন নিষ্পত্তির সময়সীমা বাড়ানো হতে পারে। কারণ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সার্ভার দীর্ঘদিন ধরে অচল থাকায় আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে আছে। এ অবস্থায় অতিরিক্ত সময় দেওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে মাউশি।

রবিবার (২ নভেম্বর) মাউশির ইএমআইএস সেলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্তমানে অনেক শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির আবেদন উপজেলা ও জেলা শিক্ষা অফিসে আটকে রয়েছে। কিছু আবেদন আবার মাউশির আঞ্চলিক কার্যালয়ে অবস্থান করছে। কিন্তু সার্ভার অচল থাকার কারণে এসব আবেদন মাউশির কেন্দ্রীয় সার্ভারে আপলোড করা সম্ভব হয়নি। ফলে আবেদন নিষ্পত্তির নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেলেও কাজ সম্পন্ন করা যায়নি। এ অবস্থায় সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক দায়িত্বশীল কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাস-কে জানান, “ইএমআইএস সার্ভার সচল না থাকায় এমপিওভুক্তির আবেদন নিষ্পত্তির জন্য বাড়তি সময় দেওয়ার চিন্তাভাবনা চলছে। ইতোমধ্যে ইএমআইএস সেলের কর্মকর্তারা আমাদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছেন। আমরা আশা করছি, কিছুদিনের জন্য সময় বাড়ানো হবে।”

তিনি আরও বলেন, “ঠিক কতদিন সময় বাড়ানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা অন্তত সাতদিন অতিরিক্ত সময় দেওয়ার প্রস্তাব করেছি। সার্ভার দীর্ঘদিন বন্ধ থাকায় এই বাড়তি সময় প্রয়োজন। মাউশির ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছেন।”

এদিকে জানা গেছে, সম্প্রতি ইএমআইএস সেলের সার্ভার হঠাৎ করে বিকল হয়ে যায়। পরে সেলের প্রোগ্রামাররা সার্ভারটি আংশিকভাবে উদ্ধার করতে সক্ষম হন। তবে সার্ভারে কোনো স্থায়ী ত্রুটি বা ক্ষতি হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল পরীক্ষা শুরু করেছে। যাচাইকাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই সার্ভারটি সম্পূর্ণ সচল হয়ে যাবে এবং তখন এমপিও ও ইনডেক্স সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি প্রক্রিয়া স্বাভাবিকভাবে শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme