বাংলাদেশে সবকিছু যতদ্রুত পরিবর্তন হয় কিন্তু হয়না শুধু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্যের উন্নয়ন।এদেশে অনেক বিষয়েই অনেক অনিয়ম রয়েছে সেটা অস্বীকার করার মতো উপায় নেই। তবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিষয়ে যে অনিয়মগুলো রয়েছে তা অনেকটা দৃষ্টিকুটু ও হাস্যকর। যে অনিয়মগুলো দেখলে ও শুনলে আপনি হাসবেন না কাঁদবেন তা হয়ত নিজেও অনেকটা কনফিউজ হয়েছে যাবেন। তবে ইদানিং কিছু কিছু বিষয়ে কিছু কিছু অগ্রগতি হচ্ছে অনেক ধীরগতিতে।
গত ২৭ তারিখে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অক্টোবর ২০২৫ মাসের বেতন বিল ইএফটিতে সাবমিট করা হয়েছে অনেক নাটকের পর সাবমিট করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে গতকালই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অক্টোবর ২০২৫ মাসের বিল মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে এবং সেই কথাটুকু মাউশি রক্ষা করেছে তা মাউশিই জানে তবে আশাব্যাঞ্জক বিষয় এই যে, ইএফটির ড্যাশবোর্ডে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পেমেন্ট তালিকা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। তাতে করে বোঝা যাচ্ছে যে, বেতনের কার্যক্রম কিছুটা হলেও চলমান রয়েছে। এখন বাকি কার্যক্রম কতদিনে শেষ হয় সেটাই দেখার বিষয়। এবং শিক্ষক কর্মচারীগণ তাদের বেতনের টাকা কোনদিন তাদের ব্যাংক একাউন্টের ঢোকার ম্যাসেজ পায়।
এর আগে-
গত সেপ্টেম্বর মাসে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। এর মধ্যে-
অথ্যাৎ গত সেপ্টেম্বর মাসে প্রায় ৩ লক্ষ ৭৫হাজার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ ইএফটিতে বেতন পেয়েছেন। এর আগে গত ২৪ সালের অক্টোবর মাসে বিদায়ী শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানের জটিলতা নিরসনে ২৪ইং সালের ডিসেম্বর মাস হতে ইএফটির মাধ্যমে বেতন বিল প্রদান করার প্রক্রিয়া শুরু করেন। শুরু হতে নানান জটিলতা দুর করে আজ মোটামুটি একটি পর্যায়ে এসে পৌছেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন প্রদানের প্রক্রিয়াটি যদিও এখন শতভাগ শিক্ষক ইএফটির আওতায় আসতে পারেনি নানাবিধ জটিলতার কারণে।
Leave a Reply