এদেশে অনেক বিষয়েই অনেক অনিয়ম রয়েছে সেটা অস্বীকার করার মতো উপায় নেই। তবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিষয়ে যে অনিয়মগুলো রয়েছে তা অনেকটা দৃষ্টিকুটু ও হাস্যকর। যে অনিয়মগুলো দেখলে ও শুনলে আপনি হাসবেন না কাঁদবেন তা হয়ত নিজেও অনেকটা কনফিউজ হয়েছে যাবেন।
গত ২৭ তারিখে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অক্টোবর ২০২৫ মাসের বেতন বিল ইএফটিতে সাবমিট করা হয়েছে অনেক নাটকের পর সাবমিট করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে গতকালই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অক্টোবর ২০২৫ মাসের বিল মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানোর কথা কিন্তু দুংখের বিষয় হলো সত্যি এখন অবধি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অক্টোবর মাসের বেতন বিল মন্ত্রণালয়ে অনুমোদনের পাঠানোর জন্য হয় নাই।
আজ বৃহস্পতিবারও যদি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অক্টোবর ২০২৫ মাসের বেতন বিল মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠানো না হয় তাহলে মাউশির কথা মতো ৬ তারিখ কেন আগামী ১৬ তারিখের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ তাদের অক্টোবর ২০২৫ মাসের বেতন ভাতা পাবে কিনা সন্দেহ রয়েছে।
এখন দেখার বিষয় আজ সন্ধ্যা অবধি বেতন অনুমোদনের ফাইল মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয় কিনা?
এর আগে-
গত সেপ্টেম্বর মাসে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। এর মধ্যে-
অথ্যাৎ গত সেপ্টেম্বর মাসে প্রায় ৩ লক্ষ ৭৫হাজার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ ইএফটিতে বেতন পেয়েছেন। এর আগে গত ২৪ সালের অক্টোবর মাসে বিদায়ী শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানের জটিলতা নিরসনে ২৪ইং সালের ডিসেম্বর মাস হতে ইএফটির মাধ্যমে বেতন বিল প্রদান করার প্রক্রিয়া শুরু করেন। শুরু হতে নানান জটিলতা দুর করে আজ মোটামুটি একটি পর্যায়ে এসে পৌছেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন প্রদানের প্রক্রিয়াটি যদিও এখন শতভাগ শিক্ষক ইএফটির আওতায় আসতে পারেনি নানাবিধ জটিলতার কারণে।
Leave a Reply