1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

MPO ভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর-২৫ বেতন বিল সাবমিটে মাউশির নোটিশ

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৯৯ Time View
MPO ভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর-২৫ বেতন বিল সাবমিটে মাউশির নোটিশ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর-২০২৫ মাসের বিল সাবমিটের জন্য নতুন লিংক প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রবিবার (২৬ অক্টোবর) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) ব্যবস্থার মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। এর মধ্যে জুলাই-২০২৫ পর্যন্ত মাসের এমপিওর অর্থ শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

আগস্ট-২০২৫ মাস থেকে EFT ব্যবস্থায় বিল সাবমিট করার জন্য অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ মাউশির নির্ধারিত ওয়েবসাইট https://apps.emis.gov.bd -এ প্রবেশ করে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে বিল সাবমিট করতে পারবেন।

এতে আরও বলা হয়েছে, প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি অনুযায়ী প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে অনলাইন বিল সাবমিট করতে হবে। কোনো শিক্ষক-কর্মচারী যদি মৃত্যুবরণ, পদত্যাগ, বরখাস্ত অথবা অনুমোদনহীন অনুপস্থিত থাকেন, তবে সেই পরিবর্তনও বিল সাবমিটের সময় সঠিকভাবে উল্লেখ করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন EFT ব্যবস্থার মাধ্যমে প্রেরণ করা হবে। তবে ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর বেতন না গেলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে বলে নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে, আগামী ২৭ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে অক্টোবর মাসের এমপিও বিল সাবমিট করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme