1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

আবারও পরিবর্তন হচ্ছে বেসরকারী শিক্ষক নিয়োগ পদ্ধতি মিটিং বৃহস্পতিবার

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮৮১ Time View
শিক্ষা বোর্ড

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ প্রক্রিয়ায় সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়োগ পদ্ধতির বিভিন্ন দিক পর্যালোচনা ও চূড়ান্ত করার উদ্দেশ্যে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষেত্রে বর্তমানে অনুসরণ করা পদ্ধতিতে প্রয়োজনীয় সংশোধন এনে তা পরিপত্র আকারে জারির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে। সভাটি আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

সভার স্থান নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সচিবালয়ের ভবন-৬-এর কক্ষ নম্বর ১৮১৫-এ অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষ।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি মনোনয়ন দিয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে। একইভাবে আইন ও বিচার বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকেও যুগ্মসচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সব উইংয়ের অতিরিক্ত সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ ব্যবস্থার আরও স্বচ্ছ, কার্যকর ও সমন্বিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগের সুপারিশ প্রক্রিয়ায় বিদ্যমান পদ্ধতিতে প্রয়োজনীয় সংশোধন এনে একটি হালনাগাদ ও সুস্পষ্ট নির্দেশনা পরিপত্র আকারে জারি করার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সভায় সংশোধিত নিয়োগ পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় মতামত ও সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। পরবর্তীতে অনুমোদন সাপেক্ষে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারি করা হবে, যা ভবিষ্যতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুসরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme