1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

সকল সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির নতুন নির্দেশনা

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৭৮ Time View
মাউশি (1)

দেশের সব সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত এবং নির্ধারিত সময় অনুযায়ী কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) অধিদপ্তরের কলেজ-১ শাখা থেকে একটি অফিস নোটিশ জারি করা হয়েছে।

মাউশির উপ-পরিচালক (কলেজ-১) মো. নুরুল হক সিকদার স্বাক্ষরিত ওই নোটিশে সরকারি কলেজে কর্মরত সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে উপস্থিত থেকে নিয়মিত দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দেশের সব সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মঘণ্টা যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কাজ এবং কলেজের সার্বিক কার্যক্রম স্বাভাবিক ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য নোটিশটির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালকের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে দেশের সরকারি কলেজগুলোর অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশের অনুলিপি প্রেরণ করা হয়েছে।

মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই নির্দেশনা অনুসরণের মাধ্যমে সরকারি কলেজগুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও শৃঙ্খলা নিশ্চিত হবে এবং শিক্ষার্থীরা নিয়মিত পাঠদানসহ প্রয়োজনীয় একাডেমিক সেবা যথাসময়ে পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme