1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা যত জানাল এনটিআরসিএ

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২০৬ Time View
এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রকাশিত হতে যাওয়া নবম গণবিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) অধীন বিভিন্ন স্কুল ও কলেজের মোট ৩৩ হাজার ৩৮৯টি শূন্যপদ অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দেশের বিভিন্ন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া চাহিদার ভিত্তিতে শূন্যপদগুলো চূড়ান্ত করা হয়েছে। এসব পদের বিপরীতে এনটিআরসিএ খুব শিগগিরই নবম গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর নিবন্ধনধারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং মেধা, পছন্দক্রম ও বিদ্যমান নীতিমালার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সহকারী শিক্ষক পদে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে চারু ও কারুকলা বিষয়ে। এ বিষয়ে মোট ৮ হাজার ৮৮টি পদ শূন্য রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ শূন্যপদ রয়েছে পদার্থবিজ্ঞান বিষয়ে, যেখানে শূন্যপদের সংখ্যা ৫ হাজার ৫৭৮টি। এরপর রয়েছে রসায়ন বিষয়ে ৪ হাজার ৯১২টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ২ হাজার ৪৯০টি, শারীরিক শিক্ষা বিষয়ে ১ হাজার ৯৪৩টি এবং জীববিজ্ঞান বিষয়ে ১ হাজার ৪৩৪টি শূন্যপদ।

সহকারী শিক্ষক পদের অন্যান্য বিষয়ের মধ্যে বাংলা বিষয়ে রয়েছে ৬৪১টি, ইংরেজি বিষয়ে ৮৪০টি, গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ১ হাজার ১৮৭টি, ব্যবসায় শিক্ষা বিষয়ে ২০৭টি, কৃষি/কৃষিশিক্ষা বিষয়ে ৩৭৯টি, গণিত বিষয়ে ৯২১টি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ৭৬০টি, সামাজিক বিজ্ঞান বিষয়ে ৩৬৭টি, ভৌতবিজ্ঞান (পদার্থবিজ্ঞান ও রসায়ন) বিষয়ে ৬২৯টি, জীববিজ্ঞান (উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা) বিষয়ে ১ হাজার ৪৩৪টি, ইসলাম ধর্ম বিষয়ে ৭১৭টি, হিন্দুধর্ম বিষয়ে ১১৭টি, বৌদ্ধধর্ম বিষয়ে ২২টি, খ্রিস্টধর্ম বিষয়ে ৯টি এবং শারীরিক শিক্ষা বিষয়ে ১ হাজার ৯৪৩টি শূন্যপদ রয়েছে।

এ ছাড়া কম্পিউটার ডেমনস্ট্রেটর পদে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে মোট ৫২টি শূন্যপদ রয়েছে।

প্রদর্শক পদে বিভিন্ন বিষয়ে মোট শূন্যপদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৩৭০টি, পদার্থবিজ্ঞান বিষয়ে ২৫৩টি, রসায়ন বিষয়ে ২৭৫টি, প্রাণিবিদ্যা বিষয়ে ২০টি, উদ্ভিদবিদ্যা বিষয়ে ১৫টি এবং জীববিজ্ঞান বিষয়ে ৪০টি শূন্যপদ রয়েছে।

অন্যদিকে প্রভাষক পদে বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য সংখ্যক শূন্যপদ রয়েছে। এর মধ্যে বাংলা বিষয়ে ৬৯টি, ইংরেজি বিষয়ে ৪৪টি, অর্থনীতি বিষয়ে ৪৮টি, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ৬৮টি, ইতিহাস বিষয়ে ২৩টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ৬৩টি, দর্শন বিষয়ে ৩১টি, সমাজবিজ্ঞান বিষয়ে ২৪টি, সমাজকর্ম বিষয়ে ২২টি, মনোবিজ্ঞান বিষয়ে ১৩টি, সংস্কৃত বিষয়ে ১টি, পদার্থবিজ্ঞান বিষয়ে ৩৭টি, রসায়ন বিষয়ে ৫৩টি, গণিত বিষয়ে ৪৫টি, প্রাণিবিদ্যা বিষয়ে ১৬টি, উদ্ভিদবিদ্যা বিষয়ে ২০টি, ভূগোল ও পরিবেশ বিষয়ে ৩২টি, পরিসংখ্যান বিষয়ে ২২টি, গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ৯টি, ব্যবস্থাপনা বিষয়ে ২২টি, হিসাববিজ্ঞান বিষয়ে ৫১টি, মার্কেটিং বিষয়ে ১৩টি, ফিন্যান্স বিষয়ে ৪টি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ১২টি, ইসলামিক স্টাডিজ বিষয়ে ২৫টি, কৃষি বিষয়ে ৫৩টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৭৩টি, ড্রইং অ্যান্ড পেইন্টিং বিষয়ে ৩টি, প্রিন্ট মেকিং বিষয়ে ১টি, ওরিয়েন্টাল আর্ট বিষয়ে ১টি, ভাস্কর্য বিষয়ে ২টি, কমার্শিয়াল আর্ট অ্যান্ড কম্পিউটার গ্রাফিক্স বিষয়ে ১টি, শিল্পের ইতিহাস বিষয়ে ১টি, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ে ১৬টি এবং প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং বিষয়ে ২২টি শূন্যপদ রয়েছে।

এ ছাড়া লাইব্রেরি প্রভাষক পদে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ২১টি শূন্যপদ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কারিগরি শাখার ট্রেড ইন্সট্রাক্টর পদেও বিভিন্ন ট্রেডে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অ্যাগ্রো বেইজড ফুড বিষয়ে ১টি, পোলট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং বিষয়ে ১টি, ফুল, ফল ও সবজি চাষ বিষয়ে ১টি, ফুড প্রসেসিং ও প্রিজারভেশন বিষয়ে ১০টি, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স বিষয়ে ১৭টি, জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ে ১৯টি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে ৪টি, বিল্ডিং মেইনটেন্যান্স/সিভিল কনস্ট্রাকশন বিষয়ে ৩টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ১০৪টি, জেনারেল মেকানিক্স বিষয়ে ৪টি, ড্রেস মেকিং বিষয়ে ৬টি, সিভিল ড্রাফটিং উইথ সিএডি বিষয়ে ১টি এবং প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং বিষয়ে ১টি শূন্যপদ রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন এসব স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সব পদ মিলিয়ে নবম গণবিজ্ঞপ্তিতে মোট ৩৩ হাজার ৩৮৯টি শূন্যপদ প্রকাশ করা হবে। এসব পদে এনটিআরসিএর মাধ্যমে যোগ্য নিবন্ধনধারী প্রার্থীদের শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme