1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

এমপিও শিক্ষকদের জুন মাসের বেতন প্রস্তুত হওয়ার ৪দিন পর আজ গেল মন্ত্রণালয় অনুমোদনের জন্য-গাফিলতি কার

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৪৩ Time View
মাউশি (1)

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন ২০২৬ মাসের বেতন-ভাতার সারসংক্ষেপ গত ২৩ জুনই প্রস্তুত করা হয়েছিল। তবে সেই সারসংক্ষেপের ভিত্তিতে বেতন-ভাতার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আজ রবিবার (২৮ জুন)। ফলে সারসংক্ষেপ প্রস্তুতের চার দিন পর প্রস্তাব পাঠানো হওয়ায় কেন এ বিলম্ব ঘটল—তা নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে জানা গেছে, জুন মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য কতজন শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন এবং মোট কত অর্থের প্রয়োজন হবে—সে সংক্রান্ত বিস্তারিত সারসংক্ষেপ গত ২৩ জুন লিখিতভাবে মাউশির সাধারণ প্রশাসন শাখায় পাঠানো হয়। ইএমআইএস সেলের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য ও হিসাব প্রশাসন শাখায় সরবরাহ করা হলেও এরপর আরও চার দিন সময় নিয়ে আজ রবিবার সেই প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা বলেন, “২৩ জুন সকালেই মাউশির সাধারণ প্রশাসন শাখায় শিক্ষক-কর্মচারীদের এমপিওর সারসংক্ষেপ পাঠানো হয়েছিল। এরপর কী কারণে আজ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলো, সে বিষয়ে মাউশির প্রশাসন শাখাই ভালো বলতে পারবে।”

এদিকে বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) শামীম আল মামুন বলেন, “আমি গত ২৪ জুন দায়িত্ব গ্রহণ করেছি। আইডি-পাসওয়ার্ড বুঝে পেয়েছি ২৫ জুন। এছাড়া আগামীকাল প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানকে ঘিরে মাউশির সব কর্মকর্তা ব্যস্ত সময় পার করছেন। এসব কারণেই বেতনের প্রস্তাব পাঠাতে কিছুটা বিলম্ব হয়ে থাকতে পারে।”

মাউশি সূত্রে আরও জানা গেছে, ইতোমধ্যে জুন মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ধাপে দেশের বেসরকারি স্কুল ও কলেজের মোট ৩ লাখ ৯২ হাজার ২৯৩ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত রয়েছেন। এর মধ্যে স্কুল পর্যায়ে ৩ লাখ ৪ হাজার ৩৫৭ জন এবং কলেজ পর্যায়ে ৮৭ হাজার ৯৩৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর বেতন ছাড়ের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হবে। এরপর অর্থ ছাড় হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন তাদের নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme