এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন ২০২৬ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ রোববার (২৮ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ প্রস্তাব পাঠানো হয়।
মাউশি সূত্রে জানা গেছে, এ ধাপে মোট ৩ লাখ ৯২ হাজার ২৯৩ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৩ লাখ ৪ হাজার ৩৫৭ জন এবং কলেজ পর্যায়ে ৮৭ হাজার ৯৩৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতনের বিল অনলাইনে জমা দেওয়ার (সাবমিট) কার্যক্রম সম্পন্ন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই প্রক্রিয়া শেষে আজ বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তবে মাউশি সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু মহল আগেই দাবি করেছিল যে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাস্তবে তখন সেই তথ্য সঠিক ছিল না। আজ আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ইএফটির ড্যাশবোর্ডে তাদের প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন ২০২৬ মাসের পেমেন্ট স্ট্যাটাস শো করতেছে।
এখন মন্ত্রণালয়ের অনুমোদন, অর্থ ছাড়সহ পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতনের অর্থ পাঠানো হবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, সব প্রক্রিয়া স্বাভাবিকভাবে সম্পন্ন হলে আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে জুন মাসের বেতন পরিশোধ করা হতে পারে। তবে এটি সম্ভাব্য সময়সূচি, চূড়ান্ত নয়।
Leave a Reply