1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদেহট্রগোল, বিরোধীদলের ওয়ার্ক আউট

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮৬ Time View
রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদেহট্রগোল, বিরোধীদলের ওয়ার্ক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে আজ এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সময় বিরোধী দলের সংসদ সদস্যরা, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-ঘনিষ্ঠ ও অন্যান্য বিরোধী সদস্যরা ওয়াকআউট করেন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর ভাষণ দেওয়ার জন্য তার নাম ঘোষণা করলে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান।

রাষ্ট্রপতির ভাষণের ঘোষণার সঙ্গে সঙ্গেই তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করতে শুরু করেন এবং সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। পরে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করেন এবং বিরোধী সদস্যদের প্রতিবাদের মধ্যেই তার ভাষণ শুরু করেন।

এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা “ফ্যাসিবাদ ও গণতন্ত্র একসাথে চলে না”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগান দিতে দিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে তারা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।

তবে বিরোধী সদস্যরা কক্ষ ত্যাগ করার পরও রাষ্ট্রপতি তার ভাষণ অব্যাহত রাখেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে রাষ্ট্রপতির বক্তব্যের প্রতি সমর্থন জানান।

এই ওয়াকআউটের ঘটনাকে কেন্দ্র করে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুতেই রাজনৈতিক উত্তেজনা ও মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme