1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সংশয়

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৪১৭ Time View
এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সংশয়

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারির অনুমতি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত এনটিআরসিএর কাছে পৌঁছায়নি। ফলে পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে আবেদন কার্যক্রম শুরু হচ্ছে না বললেই চলে। কারণ আবেদন গ্রহণের আগে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রয়োজন হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি স্থগিত করে নতুন বিজ্ঞপ্তি জারির অনুমোদন চেয়ে এনটিআরসিএ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। প্রস্তাবিত নতুন বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধান পদে আবেদনকারীদের জন্য কমপক্ষে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত যুক্ত করা হয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত সংযুক্ত করে ইতোমধ্যে একটি পরিপত্র জারি করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এখনো এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

এ কারণে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সেই অনুযায়ী আবেদন গ্রহণের জন্য নতুন সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme