1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে ফিরছেন ‘রাজনৈতিক নেতারা’

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৯০ Time View
এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে ফিরছেন ‘রাজনৈতিক নেতারা’

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠনে আবারও রাজনৈতিক ব্যক্তিদের যুক্ত করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে পূর্বে রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে জারি করা পরিপত্র বাতিল করে নতুন করে একটি পরিপত্র জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ম্যানেজিং কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য, দাতা সদস্য এবং শিক্ষানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণত এসব পদে স্থানীয় রাজনৈতিক নেতা বা তাদের অনুসারীরাই থাকেন। ফলে অঘোষিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে আবারও রাজনৈতিক ব্যক্তিদের বসানোর সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিরাও সভাপতি হওয়ার সুযোগ পাবেন বলে ওই কর্মকর্তা জানান।

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্তও শিথিল করার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে সভাপতি হতে ন্যূনতম স্নাতক পাসের যে শর্ত রয়েছে, তা বাতিল করে আগের নিয়মে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে সভাপতির শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা তুলে দেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হওয়ার ক্ষেত্রে আর কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকবে না। অর্থাৎ ২০২৪ সালের আগের নিয়ম পুনর্বহাল হতে পারে, যেখানে সভাপতির জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতার শর্ত প্রযোজ্য ছিল না।

অন্যদিকে, ম্যানেজিং কমিটি গঠনে সংসদ সদস্যদের ক্ষমতাও আগের মতো থাকছে না। নতুন ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউএনও, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে তিনজনের নামের একটি তালিকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। সেখান থেকে একজনকে বেছে নিয়ে কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme