সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকসহ মাঠপর্যায়ের সব শিক্ষা কর্মকর্তার পদসংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তথ্যের সফট কপি dsheuseo@gmail.com এই ইমেইলে পাঠাতে হবে।
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের উপ-পরিচালককে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২৪ ফেব্রুয়ারি জারি করা চিঠির নির্দেশনার চিঠি সংযুক্ত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানায়, উল্লিখিত ছক মোতাবেক উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় তথ্য আগামী দুই কর্ম দিবসের মধ্যে মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে সফট কপি ইমেইল-dsheuseo@gmail.com এবং হার্ড কপি এ অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখায় পাঠানোর জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের উপপরিচালককে বলা হলো।
Leave a Reply